Ezra 1:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের চতুর্দিকস্থ সমস্ত লোক স্বেচ্ছা-দত্ত সকল নৈবেদ্য ছাড়াও রূপার পাত্র, সোনা, নানা দ্রব্য এবং পশু ও বহুমূল্য দ্রব্য তাদেরকে দিয়ে তাদের হাত সবল করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের প্রতিবেশীরা সোনারুপো, অন্যান্য বস্তুসামগ্রী, গবাদি পশু এবং মূল্যবান দ্রব্যাদি দিয়ে তাদের সাহায্য করল এবং সেই সঙ্গে তারা স্বেচ্ছাদানও নিবেদন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের চতুর্দ্দিক্‌স্থ সমস্ত লোক স্বেচ্ছা-দত্ত সকল নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্যময় পাত্র, স্বর্ণ, নানা দ্রব্য এবং পশু ও বহুমূল্য দ্রব্য তাহাদিগকে দিয়া তাহাদের হস্ত সবল করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের চতুর্দিক্‌স্থ সমস্ত লোক স্বেচ্ছা-দত্ত সকল নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্যময় পাত্র, স্বর্ণ, নানা দ্রব্য এবং পশু ও বহুমূল্য দ্রব্য তাহাদিগকে দিয়া তাহাদের হস্ত সবল করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের সব প্রতিবেশীরা রূপার পাত্র, সোনা, অন্যান্য জিনিস, পশুপাল ও দামী দামী জিনিস দিয়ে তাদের সাহায্য করল এবং ঈশ্বরের ঘরের জন্য নিজের ইচ্ছায় উপহারও দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের সব প্রতিবেশীরা রূপার পাত্র, সোনা, অন্যান্য জিনিস, পশুপাল ও দামী দামী জিনিস দিয়ে তাদের সাহায্য করল এবং আল্লাহ্‌র ঘরের জন্য নিজের ইচ্ছায় উপহারও দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রতিবেশীরা মন্দিরের জন্য স্বেচ্ছাদান, এবং এ ছাড়াও রূপোর বাসনপত্র, সোনা প্রয়োজনীয় দ্রব্যসম্ভার, ভারবাহী পশু ও মূল্যবান বস্তু দিয়ে তাদের সাহায্য করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কাজের জন্য তাদের প্রতিবেশীরা সকলেই মুক্তহস্তে তাদের সোনা, রূপো, গবাদি পশুসহ আরো অন্যান্য বহুমূল্য উপহার দান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের চারদিকের সব লোক নিজের ইচ্ছায় দেওয়া উপহার ছাড়াও রূপার পাত্র, সোনা, অন্যান্য জিনিস এবং পশু ও দামী জিনিস তাদেরকে দিয়ে তাদের হাত সবল করলো৷