Ezra 1:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বখতে-নাসার মাবুদের গৃহের যেসব পাত্র জেরুশালেম থেকে এনে তাঁর দেবালয়ে রেখেছিলেন, কাইরাস বাদশাহ্ সেসব বের করে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া জেরুশালেম মন্দিরে সদাপ্রভুর জন্য নিরূপিত যে সমস্ত সামগ্রী নেবুখাদনেজার তাঁর উপাস্য দেবতার মন্দিরে এনে রেখেছিলেন সম্রাট কোরস সেগুলিও বার করে এনে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নবূখদ্নিৎসর সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র যিরূশালেম হইতে আনিয়া আপন দেবালয়ে রাখিয়াছিলেন, কোরস রাজা সেই সকল বাহির করিয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নবূখদ্নিৎসর সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র যিরূশালেম হইতে আনিয়া আপন দেবালয়ে রাখিয়াছিলেন, কোরস রাজা সেই সকল বাহির করিয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া নবূখদ্নিৎসর সদাপ্রভুর ঘরের যে সব জিনিস যিরূশালেম থেকে নিয়ে গিয়ে তাঁর দেবতার মন্দিরে রেখেছিলেন রাজা কোরস সেগুলো ধনভাণ্ডারের রক্ষক মিত্রদাত্কে দিয়ে বের করে আনালেন। মিত্রদাৎ সেগুলো যিহূদার শাসনকর্তা শেশ্বসরের কাছে গুণে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া বখতে-নাসার মাবুদের ঘরের যে সব জিনিস জেরুজালেম থেকে নিয়ে গিয়ে তাঁর দেবতার মন্দিরে রেখেছিলেন বাদশাহ্ কাইরাস সেগুলো ধনভাণ্ডারের রক্ষক মিত্রদাৎকে দিয়ে বের করে আনালেন। মিত্রদাৎ সেগুলো এহুদার শাসনকর্তা শেশ্বসরের কাছে গুণে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা নেবুকাডনেজার যে সমস্ত দ্রব্যসম্ভার জেরুশালেমে পরমেশ্বরের মন্দির থেকে নিয়ে নিজের দেবালয়ে রেখেছিলেন, সাইরাস সেগুলি সব বার করে রাজকোষাধ্যক্ষ মিত্রদাতের হাতে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত জিনিষ মূলতঃ জেরুশালেমে প্রভুর মন্দিরে ছিল সেগুলিও পারস্য-রাজ কোরস সেখান থেকে বের করে আনলেন| এই জিনিষগুলি রাজা নবূখদনিৎসর বের করে নিয়ে এসে তাঁর মন্দিরে মূর্ত্তিসমূহের মধ্যে রেখেছিলেন| রাজা কোরস তাঁর কোষাধ্যক্ষ মিত্রদাতের হাত দিয়ে সেই সমস্ত সামগ্রী বের করে ইহুদী নেতা শেশবসরের হাতে প্রভুর মন্দিরের জন্য তুলে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নবূখদনিত্সর সদাপ্রভুর বাড়ির যে সব পাত্র যিরূশালেম থেকে এনে নিজের দেবতার ঘরে রেখেছিলেন, কোরস রাজা সেই সব বের করে দিলেন৷