Ezra 10:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র গৃহের সম্মুখে উযায়েরের এই রকম মুনাজাত, গুনাহ্ স্বীকার, কান্নাকাটি ও সেজ্দা করার সময় ইসরাইল থেকে আবালবৃদ্ধবনিতা অনেক বড় সমাজ তাঁর কাছে একত্র হয়েছিল, বস্তুত লোকেরাও ভীষণভাবে কাঁদছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইষ্রা যখন ঈশ্বরের গৃহের সামনে প্রণত হয়ে প্রার্থনা, পাপস্বীকার ও ক্রন্দন করছিলেন, তখন ইস্রায়েলীদের পুরুষ, মহিলা ও শিশুসহ এক বিরাট জনতা তার চারিদিকে সমবেত হল। তারাও তীব্র ক্রন্দন করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের গৃহের সম্মুখে ইষ্রার এইরূপ প্রার্থনা, পাপস্বীকার, রোদন ও প্রণিপাত করিবার সময়ে ইস্রায়েল হইতে আবাল-বৃদ্ধবনিতা অতি বৃহৎ সমাজ তাঁহার নিকটে একত্র হইয়াছিল, বস্তুতঃ লোকেরা অতিশয় রোদন করিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের গৃহের সম্মুখে ইষ্রার এইরূপ প্রার্থনা, পাপস্বীকার, রোদন ও প্রণিপাত করিবার সময়ে ইস্রায়েল হইতে আবাল-বৃদ্ধ-বনিতা অতি বৃহৎ সমাজ তাঁহার নিকটে একত্র হইয়াছিল, বস্তুতঃ লোকেরা অতিশয় রোদন করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইষ্রা যখন ঈশ্বরের ঘরের সামনে উবুড় হয়ে প্রার্থনা ও পাপ স্বীকার করছিলেন ও কাঁদছিলেন তখন ইস্রায়েলীয়দের পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়ের একটা মস্ত বড় দল তাঁর কাছে জড়ো হয়েছিল। তারাও খুব কাঁদছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উযায়ের যখন আল্লাহ্র ঘরের সামনে উবুড় হয়ে মুনাজাত ও গুনাহ্ স্বীকার করছিলেন ও কাঁদছিলেন তখন বনি-ইসরাইলদের পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়ের একটা মস্ত বড় দল তাঁর কাছে জমায়েত হয়েছিল। তারাও খুব কাঁদছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের মন্দিরের সামনে ইষ্রা যখন প্রণত হয়ে প্রার্থনা, পাপ স্বীকার ও রোদন করছিলেন, সেই সময় ইসরায়েলের আবালবৃদ্ধবনিতা তাঁর চারপাশে সমবেত হয়ে তীব্র কান্নায় ভেঙ্গে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরের সামনে কাঁদতে কাঁদতে ইষ্রা প্রার্থনা করছিলেন ও দোষ স্বীকার করছিলেন| সেই সময়ে বহু ইস্রায়েলীয় নারী, পুরুষ ও শিশু তাঁর চারপাশে জড়ো হয়েছিল| তারাও কাঁদছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের বাড়ির সামনে ইষ্রার এইরকম প্রার্থনা, পাপস্বীকার, কান্না ও প্রণাম করার দিনের ইস্রায়েল থেকে পুরুষ, মহিলা এবং ছেলে মেয়েরা খুব বড় একটি সমাবেশ তাঁর কাছে জড়ো হয়েছিল, কারণ লোকেরা খুব কাঁদছিল৷