Ezra 10:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন তোমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের কাছে দোষ স্বীকার কর ও তাঁর তুষ্টিকর কাজ কর এবং দেশ-নিবাসী লোকদের ও বিজাতীয় স্ত্রীদের থেকে নিজেদেরকে পৃথক কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর কাছে পাপস্বীকার করো এবং তাঁর অভিপ্রায় পালন করো। তোমরা তোমাদের চতুর্দিকের লোকেদের ও বিজাতীয় স্ত্রীদের সঙ্গে সব সংস্রব ত্যাগ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দোষ স্বীকার কর, ও তাঁহার তুষ্টিকর কর্ম্ম কর, এবং দেশনিবাসী লোকদের হইতে ও বিজাতীয় স্ত্রীদের হইতে আপনাদিগকে পৃথক্‌ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দোষ স্বীকার কর, ও তাঁহার তুষ্টিকর কর্ম কর, এবং দেশনিবাসী লোকদের হইতে ও বিজাতীয় স্ত্রীদের হইতে আপনাদিগকে পৃথক কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনারা আপনাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার করে তাঁর ইচ্ছামত কাজ করুন। আপনাদের দেশে বাসকারী লোকদের ও অন্যান্য জাতির স্ত্রীদের থেকে নিজেদের আলাদা করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনারা আপনাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্‌র কাছে গুনাহ্‌ স্বীকার করে তাঁর ইচ্ছামত কাজ করুন। আপনাদের দেশে বাসকারী লোকদের ও অন্যান্য জাতির স্ত্রীদের থেকে নিজেদের আলাদা করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তোমরা তোমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে পাপস্বীকার কর এবং তাঁর প্রীতিজনক কাজ কর। যে সমস্ত বিদেশী আমাদের দেশে আছে তাদের কাছ থেকে নিজেদের পৃথক করে রাখ এবং বিদেশী স্ত্রীদের পরিত্যাগ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তোমরা ঈশ্বরের সামনে তোমাদের পাপ স্বীকার করো| প্রভু তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তাঁর বিধি তোমাদের অবশ্য পালনীয়| এই ভূখণ্ডে তোমাদের আশেপাশের বিজাতীয় ব্যক্তি বর্গের সঙ্গে তোমরা সমস্ত রকম সম্পর্ক ত্যাগ কর এবং তোমাদের বিদেশী স্ত্রীদের থেকে তোমরা নিজেদের আলাদা করে নাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এখন তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দোষ স্বীকার কর ও তাঁর ইচ্ছা অনুসারে কাজ কর এবং দেশের বসবাসকারী লোকেদের থেকে ও অযিহুদি স্ত্রীদের থেকে নিজেদেরকে আলাদা কর৷”