Ezra 10:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার সময়, বাইরে দাঁড়িয়ে থাকতে আমাদের শক্তি নেই; এবং এই এক দিনের কিংবা দুই দিনের কাজ নয়, যেহেতু আমরা এই বিষয়ে মহা অপরাধ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখানে অনেকে সমবেত হয়েছে এবং এখন ভারী বর্ষার সময় চলছে; সেইজন্য আমরা বাইরে দাঁড়াতে পারছি না। এছাড়া বিষয়টি দুই-একদিনের মধ্যে নিষ্পন্ন করা যাবে না কারণ আমরা মহাপাপ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লোক অনেক, এবং ভারী বর্ষার সময়, বাহিরে দাঁড়াইয়া থাকিতে আমাদের শক্তি নাই; এবং ইহা এক দিনের কিম্বা দুই দিনের কর্ম্ম নয়, যেহেতু আমরা এ বিষয়ে মহা অপরাধ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লোক অনেক, এবং ভারী বর্ষার সময়, বাহিরে দাঁড়াইয়া থাকিতে আমাদের শক্তি নাই; এবং ইহা এক দিনের কিম্বা দুই দিনের কর্ম নয়, যেহেতু আমরা এই বিষয়ে মহা অপরাধ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লোক অনেক আর এখন খুব বৃষ্টি পড়ছে, কাজেই আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। তা ছাড়া এই বিষয়ের মীমাংসা এক বা দুই দিনের মধ্যে হতে পারে না, কারণ আমরা অনেকেই এই পাপ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লোক অনেক আর এখন খুব বৃষ্টি পড়ছে, কাজেই আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। তা ছাড়া এই বিষয়ের মীমাংসা এক বা দুই দিনের মধ্যে হতে পারে না, কারণ আমরা অনেকেই এই গুনাহ্‌ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আজকের এই দুর্যোগের দিনে আমরা এই খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে পারছি না। এ ছাড়াও আমরা সংখ্যায় অনেক। এ কাজ দুই এক দিনের মধ্যে করা সম্ভব নয়। আমরা সকলেই এই গুরুতর পাপ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখানে অনেক ব্যক্তি আছে আর এই বৃষ্টির মধ্যে আমাদের পক্ষে বাইরে থাকা সম্ভব নয়| এই সমস্যাটির সমাধানও দু-একদিনের মধ্যে সম্ভব নয় কারণ আমরা গুরুতর পাপাচরণ করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার দিন, বাইরে দাঁড়িয়ে থাকার আমাদের শক্তি নেই এবং এটা এক দিনের কিংবা দুই দিনের কাজ নয়, যেহেতু আমরা এ বিষয়ে মহা অপরাধ করেছি৷