Ezra 10:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের কর্মকর্তা নিযুক্ত হোন এবং আমাদের নগরে নগরে যারা বিজাতীয় কন্যাদেরকে বিয়ে করেছে, তারা এবং তাদের সঙ্গে প্রত্যেক নগরের প্রাচীন নেতৃবর্গরা ও বিচারকর্তারা যার যার নিরূপিত সময়ে আসুক; তাতে এই বিষয়ে আমাদের আল্লাহ্‌র প্রচণ্ড ক্রোধ আমাদের থেকে নিবৃত্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আমাদের এই বিষয়টিকে যথাযথভাবে বিচার করার জন্য আমাদের কর্মকর্তাদের নিযুক্ত করা হোক। এরপর আমাদের নগরগুলিতে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছে তার এবং তাদের সঙ্গে নগরের প্রাচীনেরা ও বিচারপতিরা একটি নিরূপিত সময়ে এখানে আসুক, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমাদের ঈশ্বরের মহারোষ প্রশমিত হয়ে আমাদের থেকে দূরে সরে না যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের অধ্যক্ষগণ নিযুক্ত হউন, এবং আমাদের নগরে নগরে যাহারা বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছে, তাহারা এবং তাহাদের সহিত প্রত্যেক নগরের প্রাচীনবর্গ ও বিচারকর্ত্তারা আপন আপন নিরূপিত সময়ে আইসুক; তাহাতে এ বিষয়ে আমাদের ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ আমাদের হইতে নিবৃত্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের অধ্যক্ষগণ নিযুক্ত হউন, এবং আমাদের নগরে নগরে যাহারা বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছে, তাহারা এবং তাহাদের সহিত প্রত্যেক নগরের প্রাচীনবর্গ ও বিচারকর্তারা আপন আপন নিরূপিত সময়ে আইসুক; তাহাতে এই বিষয়ে আমাদের ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ আমাদের হইতে নিবৃত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের উঁচু পদের কর্মচারীরাই যেন গোটা সমাজের প্রতিনিধি হন। তারপর আমাদের বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছে তারা প্রত্যেকে তাদের বৃদ্ধ নেতাদের ও বিচারকদের নিয়ে একটা নির্দিষ্ট সময়ে যিরূশালেমে আসুক। তাতে এই পাপের জন্য আমাদের ঈশ্বরের ভয়ংকর ক্রোধ আমাদের কাছ থেকে চলে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের উঁচু পদের কর্মচারীরাই যেন গোটা সমাজের প্রতিনিধি হন। তারপর আমাদের বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছে তারা প্রত্যেকে তাদের বৃদ্ধ নেতাদের ও বিচারকদের নিয়ে একটা নির্দিষ্ট সময়ে জেরুজালেমে আসুক। তাতে এই গুনাহের জন্য আমাদের আল্লাহ্‌র ভয়ংকর রাগ আমাদের কাছ থেকে চলে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের নেতৃবর্গ জেরুশালেমেই থাকুন এবং এ বিষয়ের দায়িত্ব গ্রহণ করুন। যারা মিশ্র বিবাহ করেছে তারা, তাদের নেতৃবর্গ ও নগরের বিচারকদের সঙ্গে একটি নির্দিষ্ট সময়ে এসে মিলিত হোক যেন আমাদের উপর ঈশ্বরের ক্রোধ নির্বাপিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের নেতারাই আমাদের পুরো দলের জন্য এবিষয়ে সিদ্ধান্ত নিক| তারপর তাদের বিদেশী স্ত্রীলোকদের, যাদের তারা বিয়ে করেছিল, তাদের ফেরৎ‌ পাঠাবে, তারা তাদের জন্য নির্দ্দিষ্ট সময়ে জেরুশালেমে আসবে| প্রতিটি শহর থেকে প্রধান নেতারা এবং বিচারকগণ ঐ লোকদের সঙ্গে আসবেন| তাঁরা এরকম করে যাবেন যতক্ষণ না সবাই এসে যাবে| তাহলে ঈশ্বর আমাদের প্রতি ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের শাসনকর্ত্তা নিযুক্ত হোক এবং আমাদের নগরে নগরে যারা অযিহুদি মেয়েদেরকে বিয়ে করেছে, তারা এবং তাদের সঙ্গে প্রত্যেক নগরের প্রাচীনেরা ও বিচারকর্তারা নিজেদের নির্ধারিত দিনের আসুক; তাতে এ বিষয়ে আমাদের ঈশ্বরের প্রচণ্ড রাগ আমাদের থেকে দূর হবে৷”