Ezra 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম মাসের প্রথম দিনে তাঁরা বিজাতীয় কন্যা-গ্রহণকারী পুরুষদের বিচার সাঙ্গ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মাসের প্রথম দিনের মধ্যে যারা বিজাতীয় মহিলা বিয়ে করেছিল তাদের বিচার নিষ্পন্ন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম মাসের প্রথম দিনে তাঁহারা বিজাতীয় কন্যা-গ্রহণকারী পুরুষদের বিচার সাঙ্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম মাসের প্রথম দিনে তাঁহারা বিজাতীয় কন্যা-গ্রহণকারী পুরুষদের বিচার সাঙ্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছিল তাদের সকলের তদন্তের কাজ তাঁরা পরের বছরের প্রথম মাসের প্রথম দিনে শেষ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছিল তাদের সকলের তদন্তের কাজ তাঁরা পরের বছরের প্রথম মাসের প্রথম দিনে শেষ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দশম মাসের প্রথম দিনে তাঁরা অনুসন্ধানের কাজ শুরু করলেন এবং মিশ্রবিবাহের সঙ্গে যুক্ত সকল পুরুষের বিচার পরবর্তী তিন মাসের মধ্যে সমাপ্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দশম মাসের প্রথম দিনে ওই বাছাই করা ব্যক্তিগণ যে সব লোকরা অন্তর্বিবাহ করেছে তাদের সম্পর্কে পর্যালোচনা করবার জন্য একসঙ্গে বসলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম মাসের প্রথম দিনের তাঁরা অযিহুদি মেয়েদেরকে যে পুরুষরা গ্রহণ করেছিল তাদের বিচার শেষ করলেন৷