Ezra 10:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম-সন্তানদের মধ্যে বিজাতীয় কন্যাগ্রহণকারী এসব লোক ছিল; যিহোষাদকের পুত্র যে যেশূয়, তাঁর সন্তানদের ও ভাইদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক সম্প্রদায়ের সন্তানদের মধ্যে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছিল: যিহোষাদকের পুত্র যেশূয় তাঁর ছেলে ও ভাইদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক-সন্তানদের মধ্যে বিজাতীয় কন্যাগ্রহণকারী এই সকল লোক ছিল; যিহোষাদকের পুত্র যে যেশূয়, তাঁহার সন্তানদের ও ভ্রাতাদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক-সন্তানদের মধ্যে বিজাতীয় কন্যা-গ্রহণকারী এই সকল লোক ছিল; যিহোষাদকের পুত্র যে যেশূয়, তাঁহার সন্তানদের ও ভ্রাতাদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছিল তাদের তালিকা এই: পুরোহিতদের মধ্যে যোষাদকের ছেলে যেশূয়ের ও তার ভাইদের বংশধরদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছিল তাদের তালিকা এই: ইমামদের মধ্যে যোষাদকের ছেলে ইউসার ও তার ভাইদের বংশধরদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সমস্ত ইসরায়েলীর বিদেশী স্ত্রী ছিল তাদের নামের তালিকা নিম্নরূপ: গোষ্ঠী অনুসারে যাজকেরা: যিহোষাদকের পুত্র যেশূয়, তার সন্তানদের ও ভ্রাতাদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিম্নলিখিত ব্যক্তিরা যে সব যাজক বিদেশী স্ত্রীলোকদের বিবাহ করেছিল, তাদের উত্তরপুরুষ: যিহোষাদকের পুত্র যেশূয় ও তার ভাইরা মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সন্তানদের মধ্যে অযিহুদি মেয়েদেরকে যে পুরুষরা গ্রহণ করেছিল তারা ছিল; যিহোষাদকের ছেলে যে যেশূয়, তাঁর সন্তানদের ও ভাইদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়৷