Ezra 10:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা নিজের নিজের স্ত্রী ত্যাগ করবে বলে প্রতিশ্রুতি দিল এবং দোষী হওয়াতে তাদের দোষের জন্য পালের এক একটি ভেড়া কোরবানী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(তারা সকলে তাদের স্ত্রীদের ত্যাগ করার জন্য হাত রাখল এবং তাদের অপরাধের জন্য প্রত্যেকে তাদের পালের মধ্যে থেকে একটি মেষ দোষার্থক-নৈবেদ্যরূপে উৎসর্গ করল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা আপন আপন স্ত্রী ত্যাগ করিবে বলিয়া হস্ত দিল, এবং দোষী হওয়াতে দোষার্থে পালের এক এক মেষ উৎসর্গ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা আপন আপন স্ত্রী ত্যাগ করিবে বলিয়া প্রতিশ্রুতি দিল, এবং দোষী হওয়াতে দোষার্থে পালের এক এক মেষ উৎসর্গ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা সবাই নিজের নিজের স্ত্রী ত্যাগ করবে বলে প্রতিজ্ঞা করল এবং তাদের দোষের জন্য তারা প্রত্যেকে পাল থেকে একটা করে ভেড়া নিয়ে দোষ উৎসর্গের অনুষ্ঠান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা সবাই নিজের নিজের স্ত্রী তালাক দেবে বলে ওয়াদা করল এবং তাদের দোষের জন্য তারা প্রত্যেকে পাল থেকে একটা করে ভেড়া নিয়ে দোষ কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা নিজ নিজ স্ত্রী ত্যাগ করবে বলে প্রতিজ্ঞা করল এবং দোষ করার জন্য পালের একটি মেষ উৎসর্গ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁরা সকলে তাঁদের স্ত্রীদের পরিত্যাগ করতে সম্মত হলেন| তারপর তাঁরা পাপস্খালনের বলিদানের জন্য একটি করে মেষও উৎসর্গ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা নিজেদের স্ত্রী ত্যাগ করবে বলে হাত বাড়াল এবং দোষী হওয়ার জন্য পালের এক একটি ভেড়া উত্সর্গ করল৷