Ezra 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আসুন, আমার প্রভুর মন্ত্রণানুসারে ও যারা আমাদের আল্লাহ্র হুকুমকে ভয় করে তাদের মন্ত্রণানুসারে সেসব স্ত্রী ও তাদের গর্ভজাত সন্তানদেরকে ত্যাগ করতে আমরা এখন আমাদের আল্লাহ্র সঙ্গে নিয়ম করি; আর তা শরীয়ত অনুসারে করা যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আসুন, আমরা আমাদের প্রভুর ও যারা আমাদের ঈশ্বরের আজ্ঞাগুলিকে ভয় করে, তাদের পরামর্শ অনুসারে ঈশ্বরের সামনে এক নিয়ম সম্পাদন করে ওই সমস্ত স্ত্রীলোকদের ও তাদের সন্তানদের ত্যাগ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আইসুন, আমার প্রভুর মন্ত্রণানুসারে ও আমাদের ঈশ্বরের আজ্ঞাতে কম্পান্বিত লোকদের মন্ত্রণানুসারে সেই সকল স্ত্রী ও তাহাদের গর্ভজাত সন্তানদিগকে ত্যাগ করিতে আমরা এখন আমাদের ঈশ্বরের সহিত নিয়ম করি; আর তাহা ব্যবস্থানুসারে করা যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আইসুন, আমার প্রভুর মন্ত্রণানুসারে ও আমাদের ঈশ্বরের আজ্ঞাতে কমপান্বিত লোকদের মন্ত্রণানুসারে সেই সকল স্ত্রী ও তাহাদের গর্ভজাত সন্তানদিগকে ত্যাগ করিতে আমরা এখন আমাদের ঈশ্বরের সহিত নিয়ম করি; আর তাহা ব্যবস্থানুসারে করা যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আসুন, আমাদের ঈশ্বরের সামনে আমরা এই প্রতিজ্ঞা করি যে, আমার কর্তা আপনার পরামর্শ অনুসারে ও আমাদের ঈশ্বরের আদেশকে যাঁরা ভয় করেন তাঁদের পরামর্শ অনুসারে আমরা এই সমস্ত স্ত্রীদের ও তাদের ছেলেমেয়েদের ত্যাগ করব। আইন-কানুন অনুসারেই তা করা হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আসুন, আমাদের আল্লাহ্র সামনে আমরা এই ওয়াদা করি যে, হুজুর আপনার পরামর্শ অনুসারে ও আমাদের আল্লাহ্র হুকুমকে যাঁরা ভয় করেন তাঁদের পরামর্শ অনুসারে আমরা এই সমস্ত স্ত্রীদের ও তাদের ছেলেমেয়েদের ত্যাগ করব। শরীয়ত অনুসারেই তা করা হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে শপথ করতে হবে যে আমরা ঐ সকল স্ত্রী ও তাদের গর্ভজাত সন্তানদের বিতাড়িত করব। আপনি এবং যাঁরা ঈশ্বরের বিধানের অনুগত, তাঁরা আমাদের যে আদেশ করবেন, ঈশ্বরের বিধান অনুসারেই আমরা সেই আদেশ পালন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমরা ঈশ্বরের সামনে একটি চুক্তি করি যে এইসব বিজাতীয় স্ত্রীলোক ও তাদের সন্তানদের আমরা ফেরৎ পাঠিয়ে দেব| ইষ্রার উপদেশ মেনে চলবার জন্য ও যেসব ব্যক্তি আমাদের ঈশ্বরের প্রতি আস্থাবান তাঁদের অনুসরণ করবার জন্য আমরা এই কাজ করব এবং আমরা ঈশ্বরের বিধান মেনে চলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আসুন, আমার প্রভুর পরিকল্পনা অনুসারে ও আমাদের ঈশ্বরের আদেশে ভীত লোকেদের পরিকল্পনা অনুসারে সেই সমস্ত স্ত্রী ও তাদের জন্ম দেওয়া সন্তানদের ত্যাগ করে আমরা এখন আমাদের ঈশ্বরের সঙ্গে নিয়ম করি; আর তা ব্যবস্থা অনুসারে করা হোক৷