Ezra 10:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি উঠুন, কেননা এই কাজের ভার আপনারই উপরে রয়েছে এবং আমরাও আপনার সঙ্গে আছি, আপনি সাহসপূর্বক কাজ করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি উঠুন; বিষয়টি আপনার হাতেই রয়েছে, আমরা আপনাকে সমর্থন জানাব, নির্ভয়ে এই কাজটি করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি উঠুন, কেননা এই কার্য্যের ভার আপনারই উপরে রহিয়াছে, এবং আমারও আপনার সহকারী, আপনি সাহসপূর্ব্বক কার্য্য করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি উঠুন, কেননা এই কার্যের ভার আপনারই উপরে রহিয়াছে, এবং আমরাও আপনার সহকারী, আপনি সাহসপূর্বক কার্য করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি উঠুন; এই বিষয় নিয়ে কাজ করা তো আপনারই দায়িত্ব। আমরা আপনাকে সাহায্য করব, কাজেই আপনি সাহসী হয়ে কাজ করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি উঠুন; এই বিষয় নিয়ে কাজ করা তো আপনারই দায়িত্ব। আমরা আপনাকে সাহায্য করব, কাজেই আপনি সাহসী হয়ে কাজ করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কাজের দায়িত্ব আপনারই হাতে ন্যস্ত। আপনি আমাদের পুরোধা হয়ে এগিয়ে চলুন। আমরা আপনার সঙ্গে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্রা, আপনি উঠে দাঁড়ান এবং শক্ত হোন| ঈশ্বরের বিধির প্রতি আমাদের আস্থাবান করে তোলার যে ব্রত আপনি নিয়েছেন তা সফল করে তুলতে আমরা আপনাকে সহায়তা করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি উঠুন, কারণ এই কাজের ভার আপনারই উপরে আছে এবং আমরাও আপনার সাহায্যকারী, আপনি সাহসের সঙ্গে কাজ করুন৷”