Ezra 10:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন উযায়ের উঠে ঐ কথা অনুসারে কাজ করতে ইমাম, লেবীয় ও সমস্ত ইসরাইলের প্রধান লোকদেরকে শপথ করালেন, তাতে তারা শপথ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইষ্রা উঠলেন এবং সেইমতো সমস্ত বিশিষ্ট যাজক, লেবীয় ও সমস্ত ইস্রায়েলকে শপথ করালেন এবং তারা সকলে শপথও গ্রহণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইষ্রা উঠিয়া ঐ বাক্যানুসারে কার্য্য করিতে যাজকদের, লেবীয়দের ও সমস্ত ইস্রায়েলের প্রধান লোকদিগকে দিব্য করাইলেন, তাহাতে তাহারা দিব্য করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইষ্রা উঠিয়া ঐ বাক্যানুসারে কার্য করিতে যাজকদের, লেবীয়দের ও সমস্ত ইস্রায়েলের প্রধান লোকদিগকে দিব্য করাইলেন, তাহাতে তাহারা দিব্য করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইষ্রা উঠলেন এবং সেই কথা অনুসারে কাজ করবার জন্য প্রধান পুরোহিতদের, লেবীয়দের ও সেখানে একত্র হওয়া ইস্রায়েলীয়দের শপথ করালেন। তারা সবাই শপথ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন উযায়ের উঠলেন এবং সেই কথা অনুসারে কাজ করবার জন্য প্রধান ইমামদের, লেবীয়দের ও সেখানে একত্র হওয়া বনি-ইসরাইলদের কসম খাওয়ালেন। তারা সবাই কসম খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইষ্রা লেবীয় ও ইসরায়েলীদের সমস্ত গোষ্ঠী প্রধানদের শপথ করালেন যে তাঁরা শখনিয়ের প্রস্তাব অনুসারেই কাজ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্রা উঠে দাঁড়ালেন এবং প্রতিজ্ঞা অনুযায়ীপ্রধান যাজকগণ, লেবীয় ও ইস্রায়েলের বাসিন্দাদের শপথ গ্রহণ করালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইষ্রা উঠে ঐ বাক্য অনুসারে কাজ করতে যাজকদের, লেবীয়দের ও সমস্ত ইস্রায়েলের প্রধানদেরকে শপথ করালেন, তাতে তারা শপথ করল৷