Ezra 10:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে উযায়ের আল্লাহ্র গৃহের সম্মুখ থেকে উঠে ইলিয়াশীবের পুত্র যিহোহাননের কক্ষে প্রবেশ করলেন, কিন্তু সেখানে যাবার আগে কিছু রুটি ভোজন বা পানি পান করেন নি, কেননা বন্দীদশা থেকে আগত লোকদের বিশ্বাস ভঙ্গের কারণে তিনি শোকগ্রস্ত হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর ইষ্রা ঈশ্বরের গৃহের সামনে থেকে উঠে ইলীয়াশীবের পুত্র যিহোহাননের বাড়িতে গেলেন। সেখানে যাওয়ার আগে তিনি যতক্ষণ সেখানে ছিলেন ততক্ষণ কোনও খাদ্যগ্রহণ বা জলপান করলেন না; কারণ তিনি তখনও নির্বাসিতদের অবিশ্বস্ততার জন্যে শোক পালন করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইষ্রা ঈশ্বরের গৃহের সম্মুখ হইতে উঠিয়া ইলিয়াশীবের পুত্র যিহোহাননের কুঠরীতে প্রবেশ করিলেন, কিন্তু সেখানে যাইবার পূর্ব্বে কিছু রুটী ভোজন বা জল পান করেন নাই, কেননা বন্দিদশা হইতে আগত লোকদের সত্যলঙ্ঘনে তিনি শোকান্বিত হইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইষ্রা ঈশ্বরের গৃহের সম্মুখ হইতে উঠিয়া ইলিয়াশীবের পুত্র যিহোহাননের কুঠরিতে প্রবেশ করিলেন, কিন্তু সেখানে যাইবার পূর্বে কোন রুটি ভোজন বা জল পান করেন নাই, কেননা বন্দিদশা হইতে আগত লোকদের সত্যলঙ্ঘনে তিনি শোকান্বিত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইষ্রা ঈশ্বরের ঘরের সামনে থেকে ইলীয়াশীবের ছেলে যিহোহাননের কামরায় গেলেন। তিনি সেখানে খাবার বা জল কিছুই খেলেন না, কারণ বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের অবিশ্বস্ততার জন্য তিনি শোক করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর উযায়ের আল্লাহ্র ঘরের সামনে থেকে ইলীয়াশীবের ছেলে যিহোহাননের কামরায় গেলেন। তিনি সেখানে খাবার বা পানি কিছুই খেলেন না, কারণ বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের বেঈমানীর জন্য তিনি শোক করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি মন্দিরের সামনে থেকে উঠে ইলীয়াশিবের পুত্র যিহোহাননের কক্ষে প্রবেশ করলেন। সেখানে তিনি সারারাত উপবাসী থেকে নির্বাসিত লোকদের ঈশ্বরের কাছে বিশ্বাসভঙ্গের জন্য গভীরভাবে শোক করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ইষ্রা ইলিয়াশীবের পুত্র যিহোহাননের ঘরে প্রবেশ করলেন| যেটুকু সময় ইষ্রা ওখানে ছিলেন, উনি কোন খাবার খেলেন না বা কিছু পান করলেন না, কারণ প্রত্যাগত বন্দীদের ঈশ্বরের বিধির প্রতি অনাস্থা বশতঃ তিনি তখনও দুঃখিত ও শোকসন্তপ্ত ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইষ্রা ঈশ্বরের বাড়ির সামনে থেকে উঠে ইলীয়াশীবের ছেলে যিহোহাননের ঘরে ঢুকলেন, কিন্তু সেখানে যাবার আগে কোনো কিছু রুটি খাননি বা জল পান করেন নি৷ কারণ বন্দীদশা থেকে আসা লোকেদের সত্য অমান্য করাতে তিনি শোক করছিলেন৷