Ezra 10:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ নেতা ও প্রাচীনদের নির্দেশ অনুসারে তিন দিনের মধ্যে না আসবে, তার সর্বস্ব বাজেয়াপ্ত হবে ও বন্দীদশা থেকে আগত লোকদের সমাজ থেকে তাকে পৃথক করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনদিনের মধ্যে যদি কেউ না আসতে পারে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সরকারি প্রধানদের ও প্রাচীনদের সিদ্ধান্ত মতোই একথা জানানো হল যে সেই লোককে নির্বাসিতদের সমাজ থেকে বহিষ্কারও করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ অধ্যক্ষদের ও প্রাচীনদের মন্ত্রণানুসারে তিন দিনের মধ্যে না আসিবে, তাহার সর্ব্বস্ব বাজেয়াপ্ত হইবে, ও বন্দিদশা হইতে আগত লোকদের সমাজ হইতে তাহাকে পৃথক্‌ করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ অধ্যক্ষদের ও প্রাচীনদের মন্ত্রণানুসারে তিন দিনের মধ্যে না আসিবে, তাহার সর্বস্ব বাজেয়াপ্ত হইবে, ও বন্দিদশা হইতে আগত লোকদের সমাজ হইতে তাহাকে পৃথক করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কেউ তিন দিনের মধ্যে উপস্থিত হবে না, উঁচু পদের কর্মচারী ও বৃদ্ধ নেতাদের পরামর্শ অনুসারে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কেউ তিন দিনের মধ্যে উপস্থিত হবে না, উঁচু পদের কর্মচারী ও বৃদ্ধ নেতাদের পরামর্শ অনুসারে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনদিনের মধ্যে যদি কেউ উপস্থিত হতে না পারে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সে সমাজচ্যুত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব ব্যক্তি তিনদিনের মধ্যে এসে উপস্থিত হবে না তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সেই ব্যক্তিকে সে যে দলের সঙ্গে বাস করে তার থেকেও বহিষ্কার করা হবে| প্রধান আধিকারিক ও নেতৃবৃন্দরা এই সিদ্ধান্ত গ্রহণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ শাসনকর্ত্তাদের ও প্রাচীনদের পরিকল্পনা অনুসারে তিন দিনের মধ্যে না আসবে, তার বিষয়সম্পত্তি বাজোয়াপ্ত হবে ও বন্দীদশা থেকে আসা লোকেদের সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হবে৷”