Ezra 10:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদা ও বিন্ইয়ামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে জেরুশালেমে একত্র হল; সেদিন নবম মাসের বিশতম দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনদিনের মধ্যে যিহূদা ও বিন্যামীনের সমস্ত পুরুষ জেরুশালেমে সমবেত হল। নবম মাসে বিংশতিতম দিনে সকলে যখন ঈশ্বরের গৃহের সামনে চত্বরে বসে সেই বিষয়ে আলোচনা করছিল তখন এই বিষয়টি ও প্রবল বৃষ্টিপাতের জন্য তারা হতাশায় বিহ্বল হয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদার ও বিন্যামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে যিরূশালেমে একত্র হইল; সেই দিন নবম মাসের বিংশতিতম দিন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদার ও বিন্যামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে যিরূশালেমে একত্র হইল; সেই দিন নবম মাসের বিংশতিতম দিন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিন দিনের মধ্যে যিহূদা ও বিন্যামীন এলাকার সমস্ত লোক যিরূশালেমে জড়ো হল। নবম মাসের বিশ দিনের দিন সমস্ত লোক ঈশ্বরের ঘরের সামনের চকে বসে সেই ব্যাপারের জন্য ও ভীষণ বৃষ্টির জন্য কাঁপছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিন দিনের মধ্যে এহুদা ও বিন্ইয়ামীন এলাকার সমস্ত লোক জেরুজালেমে জমায়েত হল। নবম মাসের বিশ দিনের দিন সমস্ত লোক আল্লাহ্র ঘরের সামনের চকে বসে সেই ব্যাপারের জন্য ও ভীষণ বৃষ্টির জন্য কাঁপছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবম মাসের বিংশতিতম দিনে যিহুদা ও বিন্যামীন বংশের সমস্ত পুরুষ জেরুশালেমের মন্দির চত্বরে একত্র হল। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। সেদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং গুরুত্বপূর্ণ সভার অধিবেশনের বিষয় মনে করে সকলে উদ্বেগে আকুল হচ্ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন দিনের মধ্যে ইহুদী ও বিন্যামীনের পরিবারের সমস্ত ব্যক্তি জেরুশালেমে জড়ো হল| এবং নবম মাসের কুড়ি দিনের মাথায় তারা মন্দির প্রাঙ্গণে সমবেত হল| তারা সকলে এই সমাবেশের কারণে ও প্রবল বর্ষণের জন্য কাঁপছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদার ও বিন্যামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে যিরূশালেমে জড়ো হল; সেই নবম মাসের কুড়ি দিনের দিন ৷