Ezra 2:59 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তেল্‌-মেলহ, তৈল হর্শা, কারুবী, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত সমস্ত লোক এল, কিন্তু তারা ইসরায়েল কি না, এই বিষয়ে নিজের নিজের পিতৃকুল কি বংশের প্রমাণ দিতে পারল না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তেল্-মেলহ, তেল্-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত লোকেরা এসেছিল, কিন্তু তারা ইস্রায়েলী লোক কি না, এ বিষয়ে নিজ নিজ পিতৃকুলের প্রমাণ দিতে পারল না:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তেল্‌-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল, কিন্তু তাহারা ইস্রায়েলীয় কি না, এ বিষয়ে আপন আপন পিতৃকুল কি বংশের প্রমাণ দিতে পারিল না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তেল্‌-মেলহ, তেল্‌-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল, কিন্তু তাহারা ইস্রায়েলীয় কি না, এই বিষয়ে আপন আপন পিতৃকুল কি বংশের প্রমাণ দিতে পারিল না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তেল্‌-মেলহ, তেল্‌-হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এলাকা থেকে যারা এসেছিল তারা ইস্রায়েলীয় বলে নিজেদের প্রমাণ করতে পারল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তেল্‌-মেলহ, তেল্‌-হর্শা, কারুবী, অদ্দন ও ইম্মেরের এলাকা থেকে যারা এসেছিল তারা ইসরাইলীয় বলে নিজেদের প্রমাণ করতে পারল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তেল্-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের নগর থেকে জেরুশালেমে এসেছিল নিম্নলিখিত ব্যক্তিরা, কিন্তু তারা ইস্রায়েলের পরিবারবর্গের পরিবার ছিল কিনা তা প্রমাণ করতে পারল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তেল-মেলহ, তেল-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এক সব জায়গা থেকে নিচে লেখা লোকেরা এল, কিন্তু তারা ইস্রায়েলীয় কি না, এ বিষয়ে তারা তাদের পূর্বপুরুষদের কিংবা বংশের প্রমাণ দিতে পারল না;