Ezra 2:62 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খান্দাননামায় গণনা-করা লোকদের মধ্যে এরা নিজের নিজের খানন্দাননামা খোঁজ করে পেল না, এজন্য তারা নাপাক বলে ইমামদের পদ থেকে বাদ পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বংশতালিকায় এই লোকেরা তাদের বংশের খোঁজ করেছিল, কিন্তু পায়নি এবং সেই কারণে তারা অশুচি বলে তাদের যাজকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বংশাবলিতে গণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য তাহারা অশুচি বলিয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বংশাবলিতে গণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য তাহারা অশুচি বলিয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা সকলেই তাদের পরিবারের ইতিহাস স্থাপন করবার চেষ্টা করল| যেহেতু যাজক তালিকায় এদের পূর্বপুরুষদের নামোল্লেখ ছিল না, সেহেতু তাদের পূর্বপুরুষরা সত্যিই যাজক ছিলেন কিনা তা তারা প্রমাণ করতে পারল না| তাই তারাও যাজক হিসেবে কাজ করবার অনুমতি পেল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বংশাবলিতে নথিভুক্ত লোকেদের মধ্যে এরা নিজেদের বংশতালিকা খুঁজে পেল না, তাই তারা অশুচি বলে যাজকত্ব পদ হারালো৷