Ezra 2:63 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শাসনকর্তা তাদেরকে বললেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক জন ইমাম উৎপন্ন না হবে, সেই পর্যন্ত তোমরা অতি পবিত্র বস্তু ভোজন করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন, যে ঊরীম ও তুম্মীম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনও মহাপবিত্র খাদ্য ভোজন না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শাসনকর্ত্তা তাহাদিগকে কহিলেন, যে পর্য্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবে, তাবৎ তোমরা অতি পবিত্র বস্তু ভোজন করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শাসনকর্তা তাহাদিগকে কহিলেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবে, তাবৎ তোমরা অতি পবিত্র বস্তু ভোজন করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তা তাদের আদেশ দিলেন যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন পুরোহিত পাওয়া না যায় ততদিন পর্যন্ত তারা যেন মহাপবিত্র খাবারের কিছু না খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তা তাদের হুকুম দিলেন যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন ইমাম পাওয়া না যায় ততদিন পর্যন্ত তারা যেন মহাপবিত্র খাবারের কিছু না খায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্যন্ত না একজন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা যেন পবিত্র খাদ্য গ্রহণ না করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শাসনকর্ত্তা তাদেরকে বললেন, “যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী একজন যাজক তৈরী না হয়, ততদিন তোমরা অতি পবিত্র জিনিস খাবে না৷”