Ezra 2:68 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পিতৃকুলপতিদের মধ্যে কয়েক জন লোক মাবুদের জেরুশালেমের গৃহের স্থানে আসলে আল্লাহ্‌র সেই গৃহ স্বস্থানে স্থাপনের জন্য ইচ্ছাপূর্বক দান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তারা জেরুশালেমে সদাপ্রভুর গৃহে এসে উপস্থিত হল, তখন পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট স্থানে মন্দির পুনর্নির্মাণের কাজে তাদের স্বেচ্ছাদান নিবেদন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পিতৃকুলপতিদের মধ্যে কতকগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহের স্থানে আসিলে ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্ব্বক দান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পিতৃকুলপতিদের মধ্যে কতকগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহের স্থানে আসিলে ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্বক দান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যিরূশালেমে সদাপ্রভুর ঘরে পৌঁছালে পর তাদের কয়েকজন বংশ-নেতা ঈশ্বরের ঘরটা আগের জায়গায় আবার তৈরী করবার জন্য নিজের ইচ্ছায় দান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা জেরুজালেমে মাবুদের ঘরে পৌঁছালে পর তাদের কয়েকজন বংশ-নেতা আল্লাহ্‌র ঘরটা আগের জায়গায় আবার তৈরী করবার জন্য নিজের ইচ্ছায় দান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল| এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল| ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পুর্বপুরুষদের বংশের প্রধানদের মধ্যে কতগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমের বাড়ির কাছে আসলে ঈশ্বরের সেই বাড়ি নিজের জায়গায় স্থাপন করার জন্য সম্পূর্ণ ইচ্ছায় দান করল৷