Ezra 2:69 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যার যার সামর্থ্য অনুসারে ঐ কর্মের ভাণ্ডারে একষট্টি হাজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও ইমামদের জন্য এক শত কোর্তা দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ক্ষমতানুযায়ী কাজের জন্য সৃষ্ট ভাণ্ডারে তারা দান দিলেন। তাদের স্বেচ্ছাদানের পরিমাণ ছিল 61,000 অদর্কোন সোনা, 5,000 মানি রুপো, এবং 100-টি যাজকীয় পরিধেয় বস্ত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন আপন শক্তি অনুসারে ঐ কর্ম্মের ভাণ্ডারে একষট্টি সহস্র অদর্কোন স্বর্ণ, ও পাঁচ সহস্র মানি রৌপ্য, ও যাজকদের জন্য এক শত অঙ্গরক্ষক বস্ত্র দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন আপন শক্তি অনুসারে ঐ কর্মের ভাণ্ডারে একষট্টি সহস্র অদর্কোন স্বর্ণ, ও পাঁচ সহস্র মানি রৌপ্য ও যাজকদের জন্য একশত অঙ্গরক্ষক বস্ত্র দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের ক্ষমতা অনুসারে এই কাজের জন্য তাঁরা চারশো পাঁচ কেজি সোনা, তিন হাজার দু’শো পঞ্চাশ কেজি রূপা ও পুরোহিতদের জন্য একশোটা পোশাক ধনভাণ্ডারে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের ক্ষমতা অনুসারে এই কাজের জন্য তাঁরা চারশো পাঁচ কেজি সোনা, তিন হাজার দু’শো পঞ্চাশ কেজি রূপা ও ইমামদের জন্য একশোটা পোশাক ধনভাণ্ডারে দিলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নিজেদের শক্তি অনুসারে ঐ কাজের ভান্ডারে একষট্টি হ্যাঁ জার অদর্কোন সোনা ও পাঁচ হাজা র মানি রূপা ও যাজকদের জন্য একশোটি পোশাক দিল৷