Ezra 2:70 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম, লেবীয় ও অন্য কোন কোন লোক এবং গায়ক, দ্বারপাল ও নথীনীয়েরা নিজের নিজের নগরে এবং সমস্ত ইসরাইল যার যার নগরে বাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দ্বাররক্ষীরা এবং মন্দিরের দাসেরা অন্যান্য কিছু লোকের, এবং অবশিষ্ট ইস্রায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজকেরা, লেবীয়েরা ও [অন্য] কোন কোন লোক এবং গায়কেরা, দ্বারপালেরা ও নথীনীয়েরা আপন আপন নগরে, এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজকেরা, লেবীয়েরা ও [অন্য] কোন কোন লোক এবং গায়কেরা, দ্বারপালেরা ও নথীনীয়েরা আপন আপন নগরে, এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা, লেবীয়েরা, গায়কেরা, উপাসনা-ঘরের রক্ষীরা ও সেবাকারীরা এবং অন্যান্য লোকেরা, অর্থাৎ সমস্ত ইস্রায়েলীয়েরা যে যার গ্রাম ও শহরে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা, লেবীয়রা, কাওয়ালেরা, বায়তুল-মোকাদ্দসের রক্ষীরা ও খেদমতকারীরা এবং অন্যান্য লোকেরা, অর্থাৎ সমস্ত বনি-ইসরাইল যে যার গ্রাম ও শহরে বাস করতে লাগল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্যান্য লোকেরা এবং গায়কেরা, দারোয়ানরা ও নথীনীয়েরা নিজেদের নগরে এবং সমস্ত ইস্রায়েল নিজেদের নগরে বাস করল৷