Ezra 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সপ্তম মাস উপস্থিত হল, আর বনি-ইসরাইল ঐ সমস্ত নগরে ছিল; তখন লোকেরা একটি মানুষের মত জেরুশালেমে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা যখন নিজেদের নগরগুলিতে বাস করছিল, সেই সময় সপ্তম মাসে তারা সকলে একযোগে জেরুশালেম নগরে এসে মিলিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সপ্তম মাস উপস্থিত হইল, আর ইস্রায়েল-সন্তানগণ ঐ সকল নগরে ছিল; তখন লোকেরা এক মানুষের ন্যায় যিরূশালেমে একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সপ্তম মাস উপস্থিত হইল, আর ইস্রায়েল-সন্তানগণ ঐ সকল নগরে ছিল; তখন লোকেরা এক মনুষ্যের ন্যায় যিরূশালেমে একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা নিজের নিজের গ্রাম ও শহরে বাস করতে শুরু করবার পর সপ্তম মাসে সমস্ত লোকেরা একসংগে মিলে যিরূশালেমে জড়ো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা নিজের নিজের গ্রাম ও শহরে বাস করতে শুরু করবার পর সপ্তম মাসে সমস্ত লোকেরা একসংগে মিলে জেরুজালেমে জমায়েত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা নিজ নিজ নগর জনপদে স্থায়ীভাবে বসতি স্থাপন করার পর সপ্তম মাসে তারা সকলে জেরুশালেমে সমবেত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত ইস্রায়েলীয় ফিরে এসেছিল এবং নিজেদের শহরে বসতি স্থাপন করেছিল, তারা সবাই সপ্তম মাসে এক জাতি হিসেবে জেরুশালেমে একত্রিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সপ্তম মাস উপস্থিত হল, আর ইস্রায়েলের লোকেরা নির্বাসন থেকে ওই সব নগরে ছিল; তখন লোকেরা একজন ব্যক্তির মত যিরূশালেমে জড়ো হল৷