Ezra 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মাবুদের প্রশংসা ও প্রশংসা-গজল করে পালানুসারে এই গান করলো; “তিনি মঙ্গলময়, ইসরাইলের প্রতি তাঁর অটল মহব্বত অনন্তকাল স্থায়ী”। আর মাবুদের গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে মাবুদের প্রশংসা করতে করতে সমস্ত লোক উচ্চঃস্বরে জয়ধ্বনি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল “তিনি মঙ্গলময়; ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।” অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিয়া পালানুসারে এই গান করিল; “তিনি মঙ্গলময়, ইস্রায়েলের প্রতি তাঁহার দয়া অনন্তকালস্থায়ী”। আর সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিয়া পালানুসারে এই গান করিল; “তিনি মঙ্গলময়, ইস্রায়েলের প্রতি তাঁহার দয়া অনন্তকালস্থায়ী”। আর সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনের সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর গৌরব ও ধন্যবাদের গান গাইতে গাইতে তাঁরা গাইলেন, “তিনি মংগলময়, ইস্রায়েলের প্রতি তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।” সদাপ্রভুর ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে বলে সব লোকেরা খুব জোরে চিৎকার করে সদাপ্রভুর গৌরব করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রশংসা ও শুকরিয়ার কাওয়ালী গাইতে গাইতে তাঁরা গাইলেন, ॥য়1 “তিনি মেহেরবান, ॥য়1 ইসরাইলের প্রতি তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।” মাবুদের ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে বলে সব লোকেরা খুব জোরে চিৎকার করে মাবুদের প্রশংসা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মঙ্গলময় ইসরায়েলের প্রতি চির প্রেমময়। চির মঙ্গলময় তিনি প্রভু পরমেশ্বর ইসরায়েলের তরে প্রেম তাঁর চির অবিনশ্বর। চির মঙ্গলময় তিনি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের তরে কভু না ফুরায় অনন্ত প্রেম তাঁর। মঙ্গলময় প্রভু পরমেশ্বর সর্বশক্তিমান, ইসরায়েলের তরে তাঁর প্রেম চির প্রবহমান। উপরের এই গানের ধূয়াটি বার বার গেয়ে তাঁরা প্রভু পরমেশ্বরের স্তুতিগান করলেন। মন্দিরের ভিত্তিস্থাপনের কাজ আরম্ভ হয়েছে বলে তাঁরা প্রত্যেকে উচ্চকণ্ঠে প্রভু পরমেশ্বরের জয়গানে মুখর হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক সঙ্গে প্রভুর প্রশংসা করতে করতে এবং প্রভুকে ধন্যবাদ জানিয়ে তাঁরা গাইলেন, “প্রভু ভালো! তাঁর প্রকৃত প্রেম চিরকাল অব্যাহত থাকে|” তারপর সমস্ত লোক একটি বিরাট চিৎকার করে হর্ষধ্বনি করে উঠল এবং তারা প্রভুর প্রশংসা করল কারণ প্রভুর মন্দিরের ভিত্তিস্থাপন হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব করে পালা অনুসারে এই গান করলো; “তিনি মঙ্গলময়, ইস্রায়েলের প্রতি তাঁ র দয়া অনন্তকালস্থায়ী৷” আর সদাপ্রভুর বাড়ির ভীত স্থাপনের দিনের সদাপ্রভুর প্রশংসা করতে করতে সমস্ত লোক খুব জোরে জয়ধ্বনি করল৷