Ezra 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইমাম, লেবীয় ও পিতৃকুলপতিদের মধ্যে অনেক লোক অর্থাৎ যে বৃদ্ধ লোকেরা পূর্বের গৃহ দেখেছিলেন, তাঁদের চোখের সামনে যখন এই গৃহের ভিত্তিমূল স্থাপিত হল, তাঁরা চিৎকার করে কাঁদলেন, আবার অনেকে আনন্দে উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অনেক প্রবীণ যাজক, লেবীয় গোষ্ঠীপতি, যারা পূর্বেকার মন্দিরটি দেখেছিলেন, তারা যখন দেখলেন যে মন্দিরের ভিত্তি স্থাপিত হচ্ছে, তখন তারা উচ্চস্বরে কাঁদতে লাগলেন। এই সময়ে অনেকে আবার আনন্দে উচ্ছ্বাসিত হয়ে জয়ধ্বনি তুললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাজকদের, লেবীয়দের ও পিতৃকুলপতিদের মধ্যে অনেক লোক, অর্থাৎ যে বৃদ্ধগণ পূর্ব্বকার গৃহ দেখিয়াছিলেন, তাঁহাদের চক্ষুর্গোচরে যখন এই গৃহের ভিত্তিমূল স্থাপিত হইল, তাঁহারা উচ্চৈঃস্বরে রোদন করিলেন, আবার অনেকে আনন্দে উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাজকদের, লেবীয়দের ও পিতৃকুলপতিদের মধ্যে অনেক লোক, অর্থাৎ যে বৃদ্ধগণ পূর্বকার গৃহ দেখিয়াছিলেন, তাঁহাদের চক্ষুর্গোচরে যখন এই গৃহের ভিত্তিমূল স্থাপিত হইল, তাঁহারা উচ্চৈঃস্বরে রোদন করিলেন, আবার অনেকে আনন্দে উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু অনেকে যখন আনন্দে চিৎকার করে উঠল তখন যাঁরা আগের উপাসনা-ঘরটি দেখেছিলেন তেমন অনেক বুড়ো পুরোহিত, লেবীয় ও বংশের নেতা এই উপাসনা-ঘরের ভিত্তি স্থাপন করতে দেখে জোরে জোরে কাঁদতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু অনেকে যখন আনন্দে চিৎকার করে উঠল তখন যাঁরা আগের এবাদত-খানাটি দেখেছিলেন তেমন অনেক বুড়ো ইমাম, লেবীয় ও বংশের নেতা এই এবাদত-খানার ভিত্তি স্থাপন করতে দেখে জোরে জোরে কাঁদতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বর্ষীয়ান অনেক পুরোহিত, লেবীয় ও গোষ্ঠীপতিরা পূর্বেকার মন্দির দেখেছিলেন, যখনই তাঁরা দেখলেন মন্দিরের ভিত গাঁথা হয়েছে, তাঁরা উচ্চস্বরে রোদন করতে লাগলেন। পক্ষান্তরে অন্য যারা সেখানে উপস্থিত ছিলেন, তাঁরা আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আগেকার সুন্দর পুরানো মন্দিরের কথা স্মরণ করে বহু বয়স্ক লোক, যাজক অথবা লেবীয়দের গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ল| অন্যরা যখন আনন্দ ও কোলাহল করছিল তখন তারা কাঁদছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাজকদের, লেবীয়দের ও বাবার বংশের প্রধানদের মধ্যে অনেক লোক, অর্থাৎ যে বয়স্করা আগেকার বাড়ি দেখেছিলেন, তাঁদের চোখের সামনে যখন এই বাড়ির ভীত স্থাপন হল, তাঁরা চিত্কার করে কাঁদতে লাগলেন, আবার অনেকে আনন্দে চিত্কার করে জয়ধ্বনি করল৷