Ezra 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকেরা এত আনন্দিত হয়েছিল যে, কোন্টি জয়ধ্বনির আওয়াজ ও কোন্টি জনতার কান্নাকাটির আওয়াজ তা বুঝতে পারল না, যেহেতু লোকেরা চিৎকার করে এমনভাবে জয়ধ্বনি করছিল যে, তার আওয়াজ দূর থেকে শোনা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউই ক্রন্দনধ্বনি থেকে জয়ধ্বনি পৃথক করতে পারল না, কারণ লোকেরা প্রচণ্ড শব্দ সৃষ্টি করেছিল, যা বহুদূর থেকে শোনা গিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকেরা আনন্দ জন্য জয়ধ্বনির শব্দ ও জনতার রোদনের শব্দ বিশেষ করিয়া নিশ্চয় করিতে পারিল না, যেহেতু লোকেরা এরূপ উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিল যে, তাহার শব্দ দূর হইতে শুনা গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকেরা আনন্দের জন্য জয়ধ্বনির শব্দ ও জনতার রোদনের শব্দ বিশেষ করিয়া নিশ্চয় করিতে পারিল না, যেহেতু লোকেরা এইরূপ উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিল যে, তাহার শব্দ দূর হইতে শুনা গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা এত চিৎকার করছিল যে, কোন্টা আনন্দের আর কোন্টা কান্নার শব্দ কেউ তা বুঝতে পারল না। অনেক দূর থেকে সেই শব্দ শোনা গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা এত চিৎকার করছিল যে, কোন্টা আনন্দের আর কোন্টা কান্নার শব্দ কেউ তা বুঝতে পারল না। অনেক দূর থেকে সেই শব্দ শোনা গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউই এই ক্রন্দন রোল ও জয়ধ্বনির মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করতে পারলেন না। কারণ তাঁদের গোলমালের আওয়াজ এত প্রচণ্ড ছিল যে অনেক দূর থেকেও তা শোনা যাচ্ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই আনন্দ ও কোলাহলের ধ্বনি বহুদূর থেকেও শোনা যাচ্ছিল| কিন্তু এত জোরে শব্দ হচ্ছিল যে যারা দূর থেকে তা শুনছিল তারা বুঝতে পারছিল না সেটা আনন্দের শব্দ না কান্নার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেরা আনন্দের জন্য জয়ধ্বনির শব্দ ও জনতার কান্নার শব্দের মধ্যে পার্থক্য করতে পারল না, যেহেতু লোকেরা খুব জোরে জয়ধ্বনি করল এবং তার শব্দ দূর পর্যন্ত শোনা গেল৷