Ezra 3:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যোষাদকের পুত্র যেশূয় ও তাঁর ইমাম ভাইয়েরা এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর ভাইয়েরা উঠে আল্লাহ্‌র লোক মূসার শরীয়তে লেখা বিধি অনুসারে পোড়ানো-কোরবানী করার জন্য ইসরাইলের আল্লাহ্‌র কোরবানগাহ্‌ তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষাদকের পুত্র যেশূয় ও তাঁর সহ যাজক ভাইরা এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল এবং তাঁর পরিজনেরা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের বেদি নির্মাণের কাজ শুরু করল যেন ঈশ্বরের পরম অনুগত মোশির বিধানে যে সমস্ত কথা লিখিত আছে তদনুযায়ী তারা হোমবলি উৎসর্গ করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষাদকের পুত্র যেশূয় ও তাঁহার যাজক ভ্রাতৃগণ এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁহার ভ্রাতৃগণ উঠিয়া ঈশ্বরের লোক মোশির ব্যবস্থাতে লিখিত বিধি অনুসারে হোমীয় বলি উৎসর্গ করণার্থে ইস্রায়েলের ঈশ্বরের যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষাদকের পুত্র যেশূয় ও তাঁহার যাজক ভ্রাতৃগণ এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁহার ভ্রাতৃগণ উঠিয়া ঈশ্বরের লোক মোশির ব্যবস্থাতে লিখিত বিধি অনুসারে হোমীয় বলি উৎসর্গ করণার্থে ইস্রায়েলের ঈশ্বরের যজ্ঞবেদি নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যোষাদকের ছেলে যেশূয় ও তাঁর সংগী পুরোহিতেরা এবং শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও তাঁর সংগীরা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠানের জন্য ঈশ্বরের লোক মোশির আইন-কানুনের লেখা অনুসারে ইস্রায়েলের ঈশ্বরের বেদীটি তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যোষাদকের ছেলে ইউসা ও তাঁর সংগী ইমামেরা এবং শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও তাঁর সংগীরা পোড়ানো-কোরবানীর জন্য আল্লাহ্‌র বান্দা মূসার তৌরাত কিতাবের লেখা অনুসারে ইসরাইলের আল্লাহ্‌র কোরবানগাহ্‌টি তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষাদকের পুত্র যেশূয় তাঁর সহকারী পুরোহিতগণ এবং পল্টিয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর পরিবারের সকলে মিলে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের বেদী পুনর্নির্মাণের কাজ শুরু করলেন। ঈশ্বরের পরমভক্ত মোশির লিখিত ঈশ্বরের বিধান অনুসারে হোমবলি উৎসর্গের জন্যই এই বেদী নির্মিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যোষাদকের পুত্র যেশূয় এবং তাঁর সঙ্গের যাজকগণ, শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর সঙ্গের লোকরা ইস্রায়েলের ঈশ্বরের জন্য একটি বেদী নির্মাণ করলেন| ঈশ্বরের দাস মোশি যে ভাবে বর্ণনা করেছিলেন, বেদীটি সে ভাবেই বানানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষাদকের ছেলে যেশূয় ও তাঁর যাজক ভাইয়েরা এবং শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও তাঁর ভাইয়েরা উঠে ঈশ্বরের লোক মোশির ব্যবস্থাতে লিখিত বিধি অনুসারে হোমীয় বলি উত্সর্গ করার জন্য ইস্রায়েলের ঈশ্বরের যজ্ঞবেদি তৈরী করলেন৷