Ezra 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা লিখিত বিধি অনুসারে কুটির-ঈদ পালন করলেন এবং প্রত্যেক দিনের উপযুক্ত সংখ্যা অনুসারে বিধিমতে প্রতিদিন পোড়ানো-কোরবানী দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর লিখিত বিধান অনুযায়ী তারা কুটিরবাস-পর্ব উদ্‌যাপন করল। প্রতিদিনের জন্য নির্দিষ্ট সংখ্যক হোমবলিও তারা সেই সঙ্গে উৎসর্গ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা লিখিত বিধি অনুসারে কুটীরোৎসব পালন করিলেন, এবং প্রত্যেক দিনের উপযুক্ত সংখ্যানুসারে বিধিমতে দিন দিন হোমার্থক বলি উৎসর্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা লিখিত বিধি অনুসারে কুটিরোৎসব পালন করিলেন, এবং প্রত্যেক দিনের উপযুক্ত সংখ্যানুসারে বিধিমতে দিন দিন হোমার্থক বলি উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁরা শাস্ত্রের কথামত কুঁড়ে-ঘরের পর্ব পালন করলেন এবং প্রত্যেক দিনের নির্দিষ্ট সংখ্যা অনুসারে নিয়ম মত পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁরা কিতাবের কথামত কুঁড়ে-ঘরের ঈদ পালন করলেন এবং প্রত্যেক দিনের নির্দিষ্ট সংখ্যা অনুসারে নিয়ম মত পোড়ানো-কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লিখিত বিধান অনুসারে তারা কুটিরবাস পর্ব পালন করল। প্রতিদিন তারা ধার্য বলি উৎসর্গ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা মোশির আদেশ অনুসারে কুটিরপর্ব উৎসব পালন করল| তারা উৎসবের প্রতিটি দিন ঠিক সংখ্যক হোমবলি উৎসর্গ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁরা লিখিত বিধি অনুসারে কুটীর উত্সব পালন করলেন এবং প্রত্যেক দিনের র উপযুক্ত সংখ্যা অনুসারে বিধিমতে প্রতি দিন হোমার্থক বলি উত্সর্গ করলেন৷