Ezra 3:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ছাড়াও তাঁরা প্রত্যেক দিন পোড়ানো-কোরবানী, অমাবস্যার এবং মাবুদের পবিত্রীকৃত সমস্ত ঈদের উপহার এবং যারা ইচ্ছাপূর্বক মাবুদের উদ্দেশে স্বেচ্ছাদত্ত উপহার আনত, তাদের প্রত্যেক জনের উপহার কোরবানী করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর তারা নিয়মিত হোমবলি, অমাবস্যার বলি এবং সদাপ্রভুর উদ্দেশে নিরূপিত পবিত্র উৎসবাদির বলিও উৎসর্গ করল। সেই সঙ্গে অনেকে সদাপ্রভুর উদ্দেশে তাদের স্বেচ্ছার দান আনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদবধি তাঁহারা নিত্য হোম, অমাবস্যার, এবং সদাপ্রভুর পবিত্রীকৃত সমস্ত পর্ব্বের উপহার, এবং যাহারা ইচ্ছাপূর্ব্বক সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছা-দত্ত উপহার আনিত, তাহাদের প্রত্যেক জনের উপহার উৎসর্গ করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদবধি তাঁহারা নিত্য হোম, অমাবস্যার, এবং সদাপ্রভুর পবিত্রীকৃত সমস্ত পর্বের উপহার, এবং যাহারা ইচ্ছাপূর্বক সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছা-দত্ত উপহার আনিত, তাহাদের প্রত্যেক জনের উপহার উৎসর্গ করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর থেকে তাঁরা প্রতি দিনকার পোড়ানো-উৎসর্গ, অমাবস্যার পোড়ানো-উৎসর্গ, সদাপ্রভুর উদ্দেশে নির্দিষ্ট করা পর্বের পোড়ানো-উৎসর্গ এবং নিজের ইচ্ছায় আনা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর থেকে তাঁরা প্রতি দিনকার পোড়ানো-কোরবানী, অমাবস্যার পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে নির্দিষ্ট করা ঈদের পোড়ানো-কোরবানী এবং নিজের ইচ্ছায় আনা পোড়ানো-কোরবানী দিতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলি ছাড়াও তারা নিয়মিত হোমবলি, অমাবস্যার বলি, প্রভু পরমেশ্বরের নির্দিষ্ট অন্যান্য সমস্ত পর্বের জন্য এবং তাঁর উদ্দেশে ভক্তদের স্বেচ্ছাদত্ত উপহার উৎসর্গ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা প্রতিদিন নিত্য হোমবলি উৎসর্গ করা শুরু করল, এবং অমাবস্যার উৎসবের জন্য, অন্যান্য সমস্ত ছুটির দিনের জন্য এবং ঈশ্বরের আদেশকৃত উৎসবের দিনগুলোর জন্য উৎসর্গ করতে লাগল| লোকরা প্রভুকে বিশেষ উপহারগুলোর মধ্যে যে কোন উপহার দিতে শুরু করল যা তারা প্রভুকে দিতে চাইত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর থেকে তাঁরা নিয়মিত হোম, অমাবস্যায় এবং সদাপ্রভুর সমস্ত পবিত্র পর্বের উপহার এবং যারা ইচ্ছা করে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের ইচ্ছায় দেওয়া উপহার আনতো, তাদের সবার উপহার উত্সর্গ করতে লাগলেন৷