Ezra 3:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তম মাসের প্রথম দিনে তাঁরা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী করতে আরম্ভ করলেন, কিন্তু সেই সময় মাবুদের বায়তুল-মোকাদ্দসের ভিত্তিমূল স্থাপিত হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখনও মন্দির পুনর্নির্মাণের কাজ আরম্ভ না হওয়া সত্ত্বেত্ত সপ্তম মাসের প্রথম দিন থেকেই লোকেরা সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করা শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তম মাসের প্রথম দিনে তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে হোম করিতে আরম্ভ করিলেন, কিন্তু তৎকালে সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপিত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তম মাসের প্রথম দিনে তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে হোম করিতে আরম্ভ করিলেন, কিন্তু তৎকালে সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপিত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও তখনও সদাপ্রভুর ঘরের ভিত্তি গাঁথা হয় নি তবুও তাঁরা সপ্তম মাসের প্রথম দিন থেকে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও তখনও মাবুদের ঘরের ভিত্তি গাঁথা হয় নি তবুও তাঁরা সপ্তম মাসের প্রথম দিন থেকে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দিতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দির পুনর্নির্মাণের কাজ আরম্ভ না হলেও লোকেরা সপ্তম মাসের প্রথম দিন থেকেই প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করতে আরম্ভ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দির পুনর্নির্মাণ শুরু না হওয়া সত্ত্বেও সপ্তম মাসের প্রথম দিন থেকে ইস্রায়েলের লোকরা প্রভুকে উপহার উৎসর্গ করতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তম মাসের প্রথম দিনের তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে হোম করতে আরম্ভ করলেন, কিন্তু তখনও সদাপ্রভুর বাড়ির ভীত তৈরী হয়নি৷