Ezra 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পারস্যের বাদশাহ্‌ কাইরাস তাঁদেরকে যে অনুমতি দিয়েছিলেন, সেই অনুসারে তাঁরা রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রিদেরকে টাকা দিলেন এবং লেবানন থেকে যাফোর সমুদ্র-তীরে এরস কাঠ আনবার জন্য সীদোনীয় ও টায়ারীয়দেরকে খাদ্য, পানীয় দ্রব্য ও তেল দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর তারা রাজমিস্ত্রি এবং ছুতোরমিস্ত্রিদের অর্থ দিল এবং সীদোন ও সোরের লোকেদের খাদ্য, পানীয় ও তেল দিল যেন পারস্য-সম্রাট কোরস যেমন অনুমোদন করেছিলেন সেইমতো লেবানন থেকে জোপ্পাতে সমুদ্রপথে তারা সিডার কাঠ নিয়ে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পারস্য-রাজ কোরস তাঁহাদিগকে যে অনুমতি দিয়াছিলেন, তদনুসারে তাঁহারা ভাস্করদিগকে ও সূত্রধরদিগকে রৌপ্য দিলেন, এবং লিবানোন হইতে যাফোস্থ সমুদ্র-তীরে এরসকাষ্ঠ আনিবার জন্য সীদোনীয় ও সোরীয়দিগকে খাদ্য, পানীয় দ্রব্য ও তৈল দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পারস্য-রাজ কোরস তাঁহাদিগকে যে অনুমতি দিয়াছিলেন, তদনুসারে তাঁহারা ভাস্করদিগকে ও সূত্রধরদিগকে রৌপ্য দিলেন, এবং লিবানোন হইতে যাফোস্থ সমুদ্র-তীরে এরস কাষ্ঠ আনিবার জন্য সীদোনীয় ও সোরীয়দিগকে খাদ্য, পানীয় দ্রব্য ও তৈল দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রিকে টাকা দিলেন এবং সীদোন ও সোরের লোকদের খাবার, আংগুর-রস ও তেল দিলেন যাতে তারা পারস্যের রাজা কোরসের অনুমতি অনুসারে লেবানন থেকে যাফো পর্যন্ত সমুদ্র পথে এরস কাঠ নিয়ে আসতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রিকে টাকা দিলেন এবং সিডন ও টায়ারের লোকদের খাবার, আংগুর-রস ও তেল দিলেন যাতে তারা পারস্যের বাদশাহ্‌ কাইরাসের অনুমতি অনুসারে লেবানন থেকে জাফা পর্যন্ত সমুদ্র পথে এরস কাঠ নিয়ে আসতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পারস্য সম্রাট সাইরাসের অনুমতি নিয়ে রাজমিস্ত্রি ও সূত্রধরের মজুরীর জন্য অর্থ সংগ্রহ করা হল এবং সমুদ্রপথে লেবানন থেকে যাফোতে সীডার কাঠ আনার জন্য বিনিময়রূপে সোর ও সীদোনের লোকদের খাদ্য, পানীয় ও জলপাই তেল দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা পাথর কাটুরে ও ছুতোরদের পয়সা দিল| এবং তারা সোরীয় ও সীদোনীয়দের জাহাজে করে লিবানোন থেকে সমুদ্র তীরবর্ত্তী যাফো নগর পর্যন্ত এরস কাঠ আনবার জন্য খাদ্য, দ্রাক্ষারস ও জলপাই তেল দিল| পারস্যের রাজা কোরস তাদের এই সব করবার অনুমতি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পারস্যের রাজা কোরস তাঁদেরকে যে অনুমতি দিয়েছিলেন, সেই অনুযায়ী তাঁরা রাজমিস্ত্রী ও ছুতোরদেরকে রূপা দিলেন এবং লিবানোন থেকে যাফোর সমুদ্র তীরে এরস কাঠ আনবার জন্য সীদোনীয় ও সোরীয়দেরকে খাদ্য, পানীয় দ্রব্য ও তেল দিলেন৷