Ezra 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমে আল্লাহ্‌র গৃহের স্থানে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাঁদের অবশিষ্ট ভাইয়েরা অর্থাৎ ইমাম ও লেবীয়েরা এবং বন্দীদশা থেকে জেরুশালেমে আগত সমস্ত লোক কাজ করতে আরম্ভ করলেন এবং মাবুদের গৃহের কাজের তত্ত্বাবধানের জন্য বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লেবীয়দেরকে নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাদের ভাইদের অবশিষ্টাংশ (নির্বাসন থেকে জেরুশালেমে যে যাজকবৃন্দ ও লেবীয়েরা প্রত্যাবর্তন করেছিল) তাদের কাজ আরম্ভ করল। লেবীয়দের মধ্যে কুড়ি বছর বা তাঁর ঊর্ধ্বে যাদের বয়স তাদের সকলকে সদাপ্রভুর মন্দির নির্মাণ কাজের তত্ত্বাবধায়করূপে নিযুক্ত করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমে ঈশ্বরের গৃহের স্থানে আসিলে পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূর এবং তাঁহাদের অবশিষ্ট ভ্রাতৃগণ, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দিদশা হইতে যিরূশালেমে আগত সমস্ত লোক কার্য্য আরম্ভ করিলেন, এবং সদাপ্রভুর গৃহের কার্য্যের তত্ত্বাবধান জন্য বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দিগকে নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমে ঈশ্বরের গৃহের স্থানে আসিলে পর দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এবং তাঁহাদের অবশিষ্ট ভ্রাতৃগণ, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দিদশা হইতে যিরূশালেমে আগত সমস্ত লোক কার্য আরম্ভ করিলেন, এবং সদাপ্রভুর গৃহের কার্যের তত্ত্বাবধানের জন্য বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দিগকে নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমে ঈশ্বরের ঘরে পৌঁছাবার পরে দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল, যোষাদকের ছেলে যেশূয় এবং তাঁদের বাদবাকী ভাইয়েরা কাজ করতে শুরু করলেন। এই ভাইয়েরা হল পুরোহিত, লেবীয় ও অন্যান্য সমস্ত লোক যারা বন্দীদশা থেকে যিরূশালেমে ফিরে এসেছিল। বিশ বছর ও তার বেশী বয়সের লেবীয়দের সদাপ্রভুর ঘর তৈরীর কাজ দেখাশোনা করবার জন্য নিযুক্ত করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমে আল্লাহ্‌র ঘরে পৌঁছাবার পরে দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল, যোষাদকের ছেলে ইউসা এবং তাঁদের বাদবাকী ভাইয়েরা কাজ করতে শুরু করলেন। এই ভাইয়েরা হল ইমাম, লেবীয় ও অন্যান্য সমস্ত লোক যারা বন্দীদশা থেকে জেরুজালেমে ফিরে এসেছিল। বিশ বছর ও তার বেশী বয়সের লেবীয়দের মাবুদের ঘর তৈরীর কাজ দেখাশোনা করবার জন্য নিযুক্ত করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বছরের দ্বিতীয় মাসে পুনরায় তাঁরা জেরুশালেম মন্দিরের স্থানটিতে এলেন এবং নির্মাণের কাজ আরম্ভ করলেন। সরুব্বাবিল, যেশূয় এবং তাঁদের অবশিষ্ট জ্ঞাতিগোষ্ঠী, যাজক, লেবীয় অর্থাৎ নির্বাসন থেকে যারা জেরুশালেমে এসেছিলেন, তাঁরা সকলেই নির্মাণের কাজে অংশ নিলেন। কুড়ি বছর বয়স ও তার ঊর্ধ্বের লেবীয়দের সকলকে মন্দির পুনর্নির্মাণের কাজে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে ফিরে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যোষাদকের পুত্র যেশূয় ও তাঁদের ভাইরা, যাজকগণ, লেবীয়গণ ও অন্যান্য ব্যক্তিরা যাঁরা বন্দীদশা থেকে জেরুশালেমে ফিরে এসেছিলেন তাঁরা মন্দির নির্মাণের কাজ শুরু করলেন| তাঁরা 20 বছর এবং তার চেয়ে বেশী বয়স্ক লেবীয়দের মন্দির নির্মাণের তত্ত্বাবধানের জন্য বেছে নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরূশালেমে ঈশ্বরের বাড়ির জায়গায় আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যোষাদকের ছেলে যেশূয় এবং তাঁদের অবশিষ্ট ভাইয়েরা, অর্থাৎ যাজকেরা ও লেবীয়েরা এবং বন্দীদশা থেকে যিরূশালেমে আসা সমস্ত লোক কাজ শুরু করলেন এবং সদাপ্রভুর বাড়ির কাজের দেখাশোনা করার জন্য কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সের লেবীয়দেরকে নিযুক্ত করলেন৷