Ezra 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যেশূয়, তাঁর পুত্ররা ও ভাইয়েরা, এহুদার সন্তান কদ্মীয়েল ও তাঁর পুত্ররা আল্লাহ্র গৃহে কর্মকারীদের কাজের তত্ত্বাবধানের জন্য একত্র হয়ে দাঁড়ালেন; লেবীয় হেনাদদের সন্তানেরা ও তাদের পুত্র ও ভাইয়েরা তদ্রূপ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেশূয়, তাঁর পুত্র ও ভাইদের এবং (হোদাবিয়ের বংশজাত) কদ্মীয়েল ও তাঁর পুত্রগণ হেনাদদের সন্তান ও ভৃত্যগণ সকল লেবীয় একসঙ্গে ঈশ্বরের মন্দির যারা নির্মাণ করছিল তাদের তত্ত্বাবধান করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যেশূয়, তাঁহার পুত্রগণ ও ভ্রাতৃগণ, যিহূদার সন্তান কদ্মীয়েল ও তাঁহার পুত্রগণ ঈশ্বরের গৃহে কর্ম্মকারীদের কার্য্যের তত্ত্বাবধান জন্য একত্র হইয়া দাঁড়াইলেন; লেবীয় হেনাদদের সন্তানগণ ও তাহাদের পুত্র ও ভ্রাতৃগণ [তদ্রূপ করিল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যেশূয়, তাঁহার পুত্রগণ ও ভ্রাতৃগণ, যিহূদার সন্তান কদ্মীয়েল ও তাঁহার পুত্রগণ ঈশ্বরের গৃহে কর্মকারীদের কার্যের তত্ত্বাবধানের জন্য একত্র হইয়া দাঁড়াইলেন; লেবীয় হেনাদদের সন্তানগণ ও তাহাদের পুত্র ও ভ্রাতৃগণ [তদ্রূপ করিল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেশূয় ও তাঁর ছেলেরা ও ভাইয়েরা, হোদবিয়ের বংশের কদ্মীয়েল ও তার ছেলেরা, হেনাদদের ছেলেরা এবং তাদের ছেলেরা ও ভাইয়েরা একত্র হয়ে যারা ঈশ্বরের ঘরে কাজ করছিল তাদের দেখাশোনা করতে লাগল। এরা সবাই লেবীয় ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা ও তাঁর ছেলেরা ও ভাইয়েরা, হোদবিয়ের বংশের কদ্মীয়েল ও তার ছেলেরা, হেনাদদের ছেলেরা এবং তাদের ছেলেরা ও ভাইয়েরা একত্র হয়ে যারা আল্লাহ্র ঘরে কাজ করছিল তাদের দেখাশোনা করতে লাগল। এরা সবাই লেবীয় ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয় গোষ্ঠীর যেশূয়, তাঁর পুত্রগণ ও আত্মীয় পরিজন, যিহূদা গোষ্ঠীর কদমীয়েল ও তাঁর পুত্রেরা মন্দির পুনর্নির্মাণের কাজ ও তত্ত্বাবধানের দায়িত্ব সকলে মিলে গ্রহণ করলেন। হেনাদদ গোষ্ঠীর লেবীয়েরাও তাঁদের এই কাজে সাহায্য করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা মন্দির নির্মাণ কাজের তত্ত্বাবধান করেছিলেন তাঁরা হলেন: যেশূয় ও তাঁর পুত্ররা, কদ্মীয়েল ও তাঁর পুত্ররা (যিহূদার উত্তরপুরুষ), লেবীয় হেনাদদের পুত্রগণ ও তাঁদের ভাইরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যেশূয়, তাঁর ছেলেরা ও ভাইয়েরা, যিহূদা র সন্তান কদমীয়েল ও তাঁর ছেলেরা যিহু দা ঈশ্বরের বাড়ির কর্মচারীদের কাজের দেখাশোনার জন্য জড়ো হয়ে দাঁড়ালেন; লেবীয় হেনাদনের সন্তানরা ও তাদের ছেলে ও ভাইয়েরা সেই রকম করলো৷