Ezra 4:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদা ও বিন্‌ইয়ামীনের বিপক্ষ লোকেরা শুনতে পেল যে, বন্দীদশা থেকে আগত লোকেরা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে এবাদতখানা নির্মাণ করছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা ও বিন্যামীনদের প্রতিপক্ষেরা যখন শুনল যে নির্বাসন থেকে প্রত্যাগত ব্যক্তিরা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে একটি মন্দির নির্মাণ করছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদার ও বিন্যামীনের বিপক্ষগণ শুনিল যে, বন্দিদশা হইতে আগত লোকেরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে মন্দির নির্ম্মাণ করিতেছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদার ও বিন্যামীনের বিপক্ষগণ শুনিল যে, বন্দিদশা হইতে আগত লোকেরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে মন্দির নির্মাণ করিতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা আর বিন্যামীনের লোকদের শত্রুরা শুনতে পেল যে, বন্দীরা ফিরে এসে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে একটা উপাসনা-ঘর তৈরী করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা আর বিন্‌ইয়ামীনের লোকদের শত্রুরা শুনতে পেল যে, বন্দীরা ফিরে এসে ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে একটা এবাদত-খানা তৈরী করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা এবং বিন্যামীনের বিপক্ষেরা শুনতে পেল যে, যারা নির্বাসন থেকে ফির এসেছে, তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দির নর্মাণ করছে। তাই তারা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য দেশের বহু লোক যাঁরা ঐ অঞ্চলে বাস করতেন তাঁরা যিহূদা ও বিন্যামীনের লোকদের প্রতি বিরূপ মনোভাবাপন্ন ছিলেন| তাঁরা শুনতে পেলেন যে যারা বন্দীদশা থেকে ঐ অঞ্চলে ফিরে এসেছে তারা প্রভু ইস্রায়েলের ঈশ্বরের জন্য একটি মন্দির নির্মাণ করছে| তাই তাঁরা সরুব্বাবিল ও পিতৃকুলপতিদের কাছে এলেন এবং বললেন, “নির্মাণের কাজে আমাদের যোগ দিতে দাও| আমরা তোমাদেরই মত| যখন থেকে অশূর রাজা এসর-হদ্দোন আমাদের এখানে নিয়ে এসেছেন তখন থেকে আমরা তোমাদের প্রভুকে হোমবলি উৎসর্গ করছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদার ও বিন্যামীনের শত্রুরা শুনল যে, বন্দীদশা থেকে আসা লোকেরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মন্দির তৈরী করছে৷