Ezra 4:10 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ও ইলামীয় লোকেরা এবং মহামহিম সম্ভ্রান্ত অস্নপ্পর কর্তৃক আনা ও সামেরিয়ার নগরে এবং ফোরাত নদীর পারে অবস্থিত অন্য সমস্ত দেশে স্থাপিত অন্য সমস্ত জাতি, ইত্যাদি।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং অন্য সকল ব্যক্তি যাদের মহান ও সম্মানীয় অস্নপ্পর নির্বাসিত করেছিলেন এবং শমরিয়া ও ইউফ্রেটিস নদীর সংলগ্ন এলাকার সর্বত্র বসবাস করিয়েছেন, তাদের সকলের পক্ষে এই পত্র লেখা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ও এলমীয় লোকেরা, এবং মহামহিম সম্ভ্রান্ত অস্নপ্পর কর্ত্তৃক আনীত ও শমরিয়ার নগরে এবং [ফরাৎ] নদীর পারস্থ অন্য সকল দেশে স্থাপিত অন্য সকল জাতি, ইত্যাদি।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং মহামহিম সম্ভ্রান্ত অস্নপ্পর কর্তৃক আনীত ও শমরিয়ার নগরে, এবং [ফরাৎ] নদীর পারস্থ অন্য সকল দেশে স্থাপিত অন্য সকল জাতি, ইত্যাদি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তাদের সঙ্গে ছিল অন্যান্যেরা, যাদের মহাপরাক্রান্ত অসুরবাণীপাল ইউফ্রেটিস নদীর পশ্চিম পারে অবস্থিত বিভিন্ন স্থানে এবং শমরিয়ায় নির্বাসন দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং অন্যান্য লোকদের যাদের মহামহিম অস্নপপর শমরিয়া নগরে এবং ফরাৎ নদীর পশ্চিমপারের দেশের অন্যান্য জায়গায় এনেছিলেন তাদের কাছ থেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মহান ও অভিজাত অস্নপ্পরের মাধ্যমে নিয়ে আসা ও শমরিয়ার নগরে এবং ফরাৎ নদীর পারের অন্য সব দেশে স্থাপিত অন্য সব জাতি ইত্যাদি৷”