Ezra 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বাদশাহ্‌ আর্টা-জারেক্সের কাছে সেই যে পত্র পাঠালেন, তার অনুলিপি এই; “ফোরাত নদীর পারের আপনার গোলামেরা, ইত্যাদি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(যে পত্রটি তাঁকে প্রেরণ করা হয়েছিল এটি হল তারই অনুলিপি) সম্রাট অর্তক্ষস্ত সমীপেষু, ইউফ্রেটিস নদীর সংলগ্ন এলাকার জনগণের পক্ষে, আপনার সেবকবৃন্দ:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অর্তক্ষস্ত রাজার নিকটে সেই যে পত্র পাঠাইল, তাহার অনুলিপি এই; “[ফরাৎ] নদীর পারস্থ আপনার দাসেরা, ইত্যাদি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অর্তক্ষস্ত রাজার নিকটে সেই যে পত্র পাঠাইল, তাহার অনুলিপি এই; “[ফরাৎ] নদীর পারস্থ আপনার দাসেরা, ইত্যাদি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা রাজা অর্তক্ষস্তের কাছে যে চিঠি লিখেছিলেন তা এই: “আপনার দাসেরা, অর্থাৎ ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের লোকেরা রাজা অর্তক্ষস্তের কাছে লিখছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের কাছে যে চিঠি লিখেছিলেন তা এই: “আপনার গোলামেরা, অর্থাৎ ফোরাত নদীর পশ্চিম পারের লোকেরা বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের কাছে লিখছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পত্রখানির মূল বক্তব্য: ‘মহামহিম সম্রাট অর্তক্ষস্ত সমীপে তাঁর সেবকবৃন্দ, ইউফ্রেটিসের পশ্চিম প্রদেশের জনগণের পক্ষ থেকে–—
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অর্তক্ষস্তের যে চিঠিটি পাঠানো হয়েছিল এটি তারই একটি অনুলিপি: আপনার ভৃত্য ফরাৎ নদীর পশ্চিম পারের প্রজাবর্গের কাছ থেকে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অর্তক্ষস্ত রাজার কাছে সেই যে চিঠি পাঠালো, তার অনুলিপি এই; “ফরাৎ নদীর পারের আপনার দাসেরা ইত্যাদি৷