Ezra 4:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্র কাছে নিবেদন এই— ইহুদীরা আপনার কাছ থেকে আমাদের এখানে জেরুশালেমে এসেছে; তারা সেই বিদ্রোহী মন্দ নগর নির্মাণ করছে; প্রাচীর সমাপ্ত করেছে, ভিত্তিমূল মেরামত করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহামান্য সম্রাটের জ্ঞাতার্থে আপনাকে অবহিত করি, যে সকল ইহুদিরা আপনার কাছ থেকে জেরুশালেমে গিয়েছে তারা সেই রাজদ্রোহ ও দুষ্টতায় ভরা নগরটিকে পুনরায় নির্মাণ করছে। তারা নগরের প্রাচীর পুনরুদ্ধার ও ভিত্তি পুনর্নির্মাণ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মহারাজের নিকটে এই নিবেদন; যিহূদীরা আপনার নিকট হইতে আমাদের এখানে যিরূশালেমে আসিয়াছে; তাহারা সেই বিদ্রোহী মন্দ নগর নির্ম্মাণ করিতেছে; প্রাচীর সমাপ্ত করিয়াছে, ভিত্তিমূল মেরামৎ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মহারাজের নিকটে এই নিবেদন, যিহূদীরা আপনার নিকট হইতে আমাদের এখানে যিরূশালেমে আসিয়াছে; তাহারা সেই বিদ্রোহী মন্দ নগর নির্মাণ করিতেছে; প্রাচীর সমাপ্ত করিয়াছে, ভিত্তিমূল মেরামত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহারাজের জানা দরকার যে, আপনার কাছ থেকে যে যিহূদীরা আমাদের কাছে এসেছে তারা যিরূশালেমে গেছে এবং বিদ্রোহী ও মন্দ শহরটা আবার গড়ে তুলছে; তারা এর দেয়াল ও ভিত্তি মেরামত করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহারাজের জানা দরকার যে, আপনার কাছ থেকে যে ইহুদীরা আমাদের কাছে এসেছে তারা জেরুজালেমে গেছে এবং বিদ্রোহী ও খারাপ শহরটা আবার গড়ে তুলছে; তারা এর দেয়াল ও ভিত্তি মেরামত করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট সমীপে বিনীত নিবেদন এই, যে সমস্ত ইহুদী এই জেরুশালেমে স্থায়ীভাবে বসবাস করছে, তারা সেই কুখ্যাত ও বিদ্রোহী নগরী পুনর্নির্মাণ করছে। তারা প্রাচীর সংস্কার ও মন্দিরের ভিত্তি সংস্কারের কাজ আরম্ভ করেছে এবং শীঘ্রই সমাপ্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে রাজা অর্তক্ষস্ত, আমরা আপনার কাছে বিনীত নিবেদন করতে চাই যে, যে সব ইহুদীদের আপনি এখানে ফেরৎ পাঠিয়েছিলেন তারা শহর পুনর্নির্মাণ করতে চেষ্টা করছে| জেরুশালেমের বাসিন্দারা বরাবর অন্যান্য রাজাদের প্রতি বিদ্রোহ করে এসেছে| বর্তমানে ইহুদীরা শহরের ভিত নির্মাণ করছে ও দেওয়াল গাঁথছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহারাজের কাছে এই প্রার্থনা; ইহুদীরা আপনার কাছে থেকে আমাদের এখানে যিরূশালেমে এসেছে; তারা সে বিদ্রোহী মন্দ নগর তৈরী করছে, প্রাচীর শেষ করেছে, ভীত মেরামত করেছে৷