Ezra 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব বাদশাহ্‌র কাছে নিবেদন এই যে:, যদি এই নগর নির্মিত ও প্রাচীর স্থাপিত হয়, তবে ঐ লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দেবে না, এতে পরিণামে রাজ-সরকারের ক্ষতি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, সম্রাটের জ্ঞাতার্থে জানাই যে যদি এই নগর পুনর্নির্মিত ও তাঁর প্রাচীর পুনর্গঠিত হয় তাহলে তারা কোনও রাজস্ব, প্রণামী ও মাশুল দেবে না। এর ফলে সম্রাটের রাজস্ব সংগ্রহ ক্ষতিগ্রস্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব মহারাজের নিকটে নিবেদন এই, যদি এই নগর নির্ম্মিত ও প্রাচীর স্থাপিত হয়, তবে ঐ লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দিবে না, ইহাতে পরিণামে রাজসরকারের ক্ষতি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব মহারাজের নিকটে নিবেদন এই, যদি এই নগর নির্মিত ও প্রাচীর স্থাপিত হয়, তবে ঐ লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দিবে না, ইহাতে পরিণামে রাজ-সরকারের ক্ষতি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহারাজের আরও জানা দরকার যে, যদি ঐ শহর ও দেয়াল আবার গড়ে তোলা হয় তবে ঐ লোকেরা খাজনা, কর্‌ কিম্বা শুল্ক দেবে না। তাতে রাজার আয়ের ক্ষতি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহারাজের আরও জানা দরকার যে, যদি ঐ শহর ও দেয়াল আবার গড়ে তোলা হয় তবে ঐ লোকেরা খাজনা, কর্‌ কিংবা শুল্ক দেবে না। তাতে বাদশাহ্‌র আয়ের ক্ষতি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজ, এই নগরী যদি পুনর্নির্মিত হয় এবং এর প্রাচীর সংস্কারের কাজ যদি সমাপ্ত হয়, তবে প্রজারা কর দেওয়া বন্ধ করবে, ফলে আপনার রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে মান্যবর, আপনার জ্ঞাতার্থে জানাই যে শহরের চারপাশে দেওয়াল বানানোর কাজ শেষ হলেই কিন্তু জেরুশালেমের বাসিন্দারা আপনাকে কর প্রদান করা বন্ধ করবে এবং এতে রাজকোষের আর্থিক ক্ষতি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব মহারাজের কাছে এই প্রার্থনা, যদি এই নগর তৈরী ও প্রাচীর স্থাপন হয়, তবে ঐ লোকেরা কর, রাজস্ব ও মাশুল আর দেবে না, এর ফলে রাজকোষের ক্ষতি হবে৷