Ezra 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা রাজপ্রাসাদের লবণ খেয়ে থাকি, অতএব বাদশাহ্‌র অপমান দেখা আমাদের উচিত নয়, এজন্য লোক পাঠিয়ে বাদশাহ্‌কে জানালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু আপনার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং আমাদের উচিত হবে না সম্রাটের অসম্মান হোক এমন কিছু ঘটতে দেওয়া, সেইজন্য আপনার জ্ঞাতার্থে এই সংবাদ আপনার কাছে প্রেরণ করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা রাজবাটীর লবণ খাইয়া থাকি, অতএব মহারাজের অপমান দেখা আমাদের উচিত নয়, এই জন্য লোক পাঠাইয়া মহারাজকে জ্ঞাত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা রাজবাটীর লবণ খাইয়া থাকি, অতএব মহারাজের অপমান দেখা আমাদের উচিত নয়, এই জন্য লোক পাঠাইয়া মহারাজকে জ্ঞাত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা রাজবাড়ীর নুন খাই তাই রাজাকে অসম্মানিত হতে দেখা আমাদের উচিত নয়। কাজেই আমরা এই সংবাদ রাজার কাছে পাঠাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা রাজবাড়ীর লবণ খাই তাই বাদশাহ্‌কে অসম্মানিত হতে দেখা আমাদের উচিত নয়। কাজেই আমরা এই সংবাদ বাদশাহ্‌র কাছে পাঠাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা মহারাজের অধীন, আমরা চাই না যে এরকম কোন ঘটনা ঘটুক, তাই আপনাকে জানানো বিহিত মনে করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা রাজার প্রতি অনুগত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা এরকম একটি ঘটনা ঘটতে দিতে চাই না এবং আমরা এও মনে করি যে এসব কথা আপনাকে জানানো আমাদের কর্ত্তব্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা রাজবাড়ির নুন খেয়ে থাকি, অতএব মহারাজের অপমান দেখা আমাদের উচিত নয়, তাই লোক পাঠিয়ে মহারাজকে জানালাম৷