Ezra 4:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা বাদশাহ্কে জানালাম, যদি এই নগর নির্মিত ও এর প্রাচীর স্থাপিত হয়, তবে নদীর এপারে আপনার তখন আর কোন অধিকার থাকবে না।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা মহামান্য সম্রাটকে জানাই যে যদি আপনি এই নগরটি পুনর্নির্মিত হতে এবং তাঁর প্রাচীরগুলি পুনরুদ্ধার হতে দেন তাহলে ইউফ্রেটিস নদীর সংলগ্ন কোনও স্থান আর আপনার অধীনে থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা মহারাজকে জ্ঞাত করিলাম, যদি এই নগর নির্ম্মিত ও ইহার প্রাচীর স্থাপিত হয়, তবে এতদ্দ্বারা নদীর এপারে আপনার কিছু অধিকার থাকিবে না।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা মহারাজকে জ্ঞাত করিলাম, যদি এই নগর নির্মিত ও ইহার প্রাচীর স্থাপিত হয়, তবে এতদ্দ্বারা নদীর এপারে আপনার কোন অধিকার থাকিবে না।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা রাজাকে জানাচ্ছি যে, এই শহরটা যদি আবার তৈরী করা হয় আর তার দেয়ালগুলো তোলা হয়, তাহলে ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের এলাকাগুলোতে আপনার অধীন বলে আর কিছুই থাকবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা বাদশাহ্কে জানাচ্ছি যে, এই শহরটা যদি আবার তৈরী করা হয় আর তার দেয়ালগুলো তোলা হয়, তাহলে ফোরাত নদীর পশ্চিম পারের এলাকাগুলোতে আপনার অধীন বলে আর কিছুই থাকবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমরা স্থির নিশ্চিত যে যদি এই নগরী পুনর্নির্মিত হয় এবং এর প্রাচীরের সংস্কারের কাজ সমাপ্ত হয়, তবে হে মহারাজ, এই পশ্চিম ইউফ্রেটিস প্রদেশটিকে অধীনে রাখা আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে রাজাধিরাজ, আমরা আপনাকে সাবধান করে দিতে চাই, জেরুশালেমের চারপাশের দেওয়াল যদি আবার গাঁথা হয় তাহলে আপনি ফরাৎ নদীর পশ্চিমাঞ্চল থেকে আপনার কর্তৃত্ব হারাতে বসবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা মহারাজকে জানালাম, যদি এই নগর তৈরী ও এর প্রাচীর স্থাপন হয়, তবে এর মাধ্যমে নদীর এ পারে আপনার কিছু অধিকার থাকবে না৷”