Ezra 4:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ রহূম মন্ত্রী, শিম্শয় লেখক ও সামেরিয়া-নিবাসী তাদের অন্য সঙ্গীদের এবং নদীর পরের অন্য লোকদেরকে উত্তর লিখলেন,“মঙ্গল হোক, ইত্যাদি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্রাট পত্রটির উত্তরে এই কথা লিখলেন: প্রদেশপাল রহূম, সচিব শিম্শয় এবং শমরিয়া ও ইউফ্রেটিস নদীর সংলগ্ন অঞ্চলে বসবাসকারী ও তাদের সহযোগীবৃন্দ: শুভেচ্ছা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা রহূম মন্ত্রীকে, শিম্শয় লেখককে ও শমরিয়ানিবাসী তাহাদের অন্য সঙ্গীদিগকে এবং নদী-পারস্থ অন্য লোকদিগকে উত্তরে লিখিলেন, “মঙ্গল হউক ইত্যাদি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা রহূম মন্ত্রীকে, শিম্শয় লেখককে ও শমরিয়া-নিবাসী তাহাদের অন্য সঙ্গীদিগকে এবং নদী-পারস্থ অন্য লোকদিগকে উত্তর লিখিলেন, “মঙ্গল হউক, ইত্যাদি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন সেই চিঠির এই উত্তর পাঠিয়ে দিলেন: “শাসনকর্তা রহূম, লেখক শিম্শয় এবং শমরিয়া ও ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের বিভিন্ন এলাকায় বাসকারী অন্যান্য উঁচু পদের কর্মচারীদের কাছে আমি লিখছি। আপনাদের মংগল হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তখন সেই চিঠির এই জবাব পাঠিয়ে দিলেন: “শাসনকর্তা রহূম, লেখক শিম্শয় এবং সামেরিয়া ও ফোরাত নদীর পশ্চিম পারের বিভিন্ন এলাকায় বাসকারী অন্যান্য উঁচু পদের কর্মচারীদের কাছে আমি লিখছি। আপনাদের শান্তি হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা উত্তর দিলেন—রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয়, তাদের সঙ্গীসাথী যারা শমরিয়া ও ইউফ্রেটিসের পশ্চিমাংশে বাস করে তাদের কুশল হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অর্তক্ষস্ত এদের চিঠির উত্তরে লিখলেন: আমার শুভেচ্ছা নেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা রহূম মন্ত্রীকে, শিমশয় লেখককে ও শমরিয়ার অধিবাসী তাদের অন্য সঙ্গীদেরকে এবং নদীর পারের অন্য লোকদেরকে উত্তরে লিখলেন, “মঙ্গল হোক, ইত্যাদি৷