Ezra 4:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার হুকুমে অনুসন্ধান হল ও জানা গেল, প্রাচীনকাল থেকে সেই নগর রাজদ্রোহ করে আসছিল এবং সেই স্থানে বিদ্রোহ ও রাজদ্রোহ হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি একটি নির্দেশ পাঠিয়েছি এবং সেইমতো অনুসন্ধানও করা হয়েছে। সত্যিই এটি দেখা গেছে যে পূর্ব থেকেই নগরটি সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং নগরটি যথার্থই বিক্ষোভ ও বিদ্রোহের জন্য কুখ্যাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার আজ্ঞায় অনুসন্ধান হইল ও জানা গেল, পুরাকালাবধি সেই নগর রাজদ্রোহ করিয়া আসিতেছিল, এবং তথায় বিদ্রোহ ও উপপ্লব হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার আজ্ঞায় অনুসন্ধান হইল ও জানা গেল, পুরাকাল অবধি সেই নগর রাজদ্রোহ করিয়া আসিতেছিল, এবং তথায় বিদ্রোহ ও উপপ্লব হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আদেশ দিলে পর খোঁজ করা হয়েছে এবং জানা গেছে যে, অনেক কাল আগে থেকে সেই শহর রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে; আসলে ওটা এমন একটা জায়গা যেখানকার লোকেরা শাসন মানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি হুকুম দিলে পর খোঁজ করা হয়েছে এবং জানা গেছে যে, অনেক কাল আগে থেকে সেই শহর বাদশাহ্দের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে; আসলে ওটা এমন একটা জায়গা যেখানকার লোকেরা শাসন মানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি অনুসন্ধানের জন্য আদেশ দিয়েছিলাম এবং বাস্তবিক দেখা গিয়েছে পুরাকাল থেকেই জেরুশালেম রাজদ্রোহিতা করে আসছে। এই নগরী বিদ্রোহ ও বিক্ষোভে পূর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপনাদের পরামর্শ অনুযায়ী ভূতপূর্ব রাজাদের দলিল ও অন্যান্য তথ্যাদি অনুসন্ধানের নির্দেশ দিই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার আদেশে খোঁজ করে জানা গেল, পূর্বকাল থেকে সেই নগর রাজদ্রোহ করছিল এবং সেখানে বিদ্রোহ ও বিক্ষোভ হত৷