Ezra 4:2 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা সরুব্বাবিল ও পিতৃ-কুলপতিদের কাছে এসে তাঁদেরকে বললো, তোমাদের সঙ্গে আমরাও নির্মাণ করি, কেননা তোমাদের মত আমরাও তোমাদের আল্লাহ্‌র এবাদত করি; আর যে আসেরিয়ার বাদশাহ্‌ এসর-হদ্দোন আমাদেরকে এই স্থানে এনেছিলেন, তাঁর সময় থেকে আমরা আল্লাহ্‌রই উদ্দেশে কোরবানী করে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা সরুব্বাবিল ও গোষ্ঠীপতিদের কাছে এসে বলল, “তোমাদের নির্মাণ কাজে আমরা সাহায্য করতে চাই, কারণ আমরাও তোমাদের আরাধ্য ঈশ্বরের আরাধনা করি। আসিরিয়ার রাজা এসর-হদ্দোন যখন আমাদের এদেশে বসবাস করতে এনেছেন তখন থেকেই আমরা সেই ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করে চলেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা সরুব্বাবিলের ও পিতৃকুলপতিদের নিকটে আসিয়া তাঁহাদিগকে কহিল, তোমাদের সহিত আমারাও গাঁথি, কেননা তোমাদের ন্যায় আমরাও তোমাদের ঈশ্বরের অন্বেষণ করি; আর যে অশূর-রাজ এসর-হদ্দোন আমাদিগকে এই স্থানে আনিয়াছিলেন, তাঁহার সময়াবধি আমরা তাঁহারই উদ্দেশে যজ্ঞ করিয়া আসিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা সরুব্বাবিলের ও পিতৃকুলপতিদের নিকটে আসিয়া তাঁহাদিগকে কহিল, তোমাদের সহিত আমরাও গাঁথি, কেননা তোমাদের ন্যায় আমরাও তোমাদের ঈশ্বরের অন্বেষণ করি; আর যে অশূর-রাজ এসর-হদ্দোন আমাদিগকে এই স্থানে আনিয়াছিলেন, তাঁহার সময়াবধি আমরা তাঁহারই উদ্দেশে যজ্ঞ করিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই শত্রুরা তখন সরুব্বাবিল ও বংশের নেতাদের কাছে এসে বলল, “উপাসনা-ঘর তৈরীর কাজে আমরাও তোমাদের সংগে যোগ দেব, কারণ তোমাদের মত আমরাও তোমাদের ঈশ্বরের ইচ্ছামত চলতে চেষ্টা করছি। আসিরিয়ার রাজা এসর-হদ্দোন আমাদের এখানে আনবার পর থেকে ঈশ্বরের উদ্দেশে আমরা পশু-উৎসর্গ করে আসছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই শত্রুরা তখন সরুব্বাবিল ও বংশের নেতাদের কাছে এসে বলল, “বায়তুল-মোকাদ্দস তৈরীর কাজে আমরাও তোমাদের সংগে যোগ দেব, কারণ তোমাদের মত আমরাও তোমাদের আল্লাহ্‌র ইচ্ছামত চলতে চেষ্টা করছি। আশেরিয়ার বাদশাহ্‌ এসর-হদ্দোন আমাদের এখানে আনবার পর থেকে আল্লাহ্‌র উদ্দেশে আমরা পশু-কোরবানী দিয়ে আসছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরুব্বাবিল এবং গোষ্ঠীপতিদের সঙ্গে দেখা করে বলল, আমরাও তোমাদের সঙ্গে মন্দির নির্মাণের কাজে যোগ দিতে চাই। তোমরা যে ঈশ্বরের আরাধনা কর আমরাও সেই একই ঈশ্বরের আরাধনা করি এবং আসিরিয়ার সম্রাট এসরহদ্দন যেদিন থেকে এখানে বসবাস করতে আমাদের পাঠিয়েছেন, সেই দিন থেকেই তাঁরই উদ্দেশ্যে আমরা হোমবলি উৎসর্গ করে আসছি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা সরুব্বাবিলের ও পূর্বপুরুষদের প্রধানদের কাছে এসে তাঁদেরকে বলল, “তোমাদের সঙ্গে আমরাও গাঁথি, কারণ তোমাদের মত আমরাও তোমাদের ঈশ্বরের খোঁজ করি; আর যে অশূরের রাজা এসর-হদ্দোন আমাদেরকে এখানে এনেছিলেন, তাঁর দিন থেকে আমরা তাঁরই উদ্দেশ্যে যজ্ঞ করে আসছি৷”