Ezra 4:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমে পরাক্রমশালী রাজারাও ছিলেন, তাঁরা নদীর পারের সকলের উপরে রাজত্ব করতেন এবং তাঁদেরকে কর, রাজস্ব ও মাশুল দেওয়া হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেম থেকেই পরাক্রমী নৃপতিগণ একদিন ইউফ্রেটিস নদীর অববাহিকার সমস্ত ভূখণ্ডে রাজত্ব করতেন। তাদের রাজস্ব, প্রণামী এবং মাশুলও যথাযথভাবে প্রদান করা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমে পরাক্রমী রাজগণও ছিলেন, তাঁহারা নদীপারস্থ সকলের উপরে রাজত্ব করিতেন, এবং তাঁহাদিগকে কর, রাজস্ব ও মাশুল দেওয়া হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমে পরাক্রমী রাজগণও ছিলেন, তাঁহারা নদী-পারস্থ সকলের উপরে রাজত্ব করিতেন, এবং তাঁহাদিগকে কর, রাজস্ব ও মাশুল দেওয়া হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শক্তিশালী রাজারা যিরূশালেমে থেকে ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের সমস্ত এলাকাগুলোতে রাজত্ব করেছেন এবং সেখানকার লোকেরা তাঁদের খাজনা, কর্‌ এবং শুল্ক দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শক্তিশালী বাদশাহ্‌রা জেরুজালেমে থেকে ফোরাত নদীর পশ্চিম পারের সমস্ত এলাকাগুলোতে রাজত্ব করেছেন এবং সেখানকার লোকেরা তাঁদের খাজনা, কর্‌ এবং শুল্ক দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে পরাক্রমী রাজারা রাজত্ব করেছেন, সমগ্র পশ্চিম ইউফ্রেটিস প্রদেশ শাসন করে কর ও রাজস্ব আদায় করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব লেখা পড়া হয় ও জানা যায় যে দীর্ঘকাল থেকেই জেরুশালেম শহরের বাসিন্দারা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে এসেছে| বিদ্রোহ এবং বিরোধিতার সৃষ্টি করা এই শহরের নিত্য নৈমিত্তিক ঘটনা| জেরুশালেম ও ফরাৎ নদীর পশ্চিমাঞ্চলে বহু ক্ষমতাবান রাজগণ রাজত্ব করে এসেছেন, এবং তাঁরা এই সমুদয় অঞ্চল থেকে করও পেয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরূশালেমে পরাক্রমী রাজারাও ছিলেন, তাঁরা নদীর পারে সবার উপরে রাজত্ব করতেন এবং তাঁদেরকে কর, রাজস্ব ও মাশুল দেওয়া হত৷