Ezra 4:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই লোকদেরকে নিবৃত্ত থাকতে এবং যতদিন আমার কাছ থেকে কোন হুকুম প্রচারিত না হয়, তত দিন ঐ নগরের নির্মাণ কাজ বন্ধ রাখতে হুকুম দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা শীঘ্রই ওই লোকদের কাছে এই আদেশ করো যেন তারা কাজ বন্ধ করে দেয় এবং আমি যতদিন না পুনরায় জানাচ্ছি ততদিন নগরটি যেন পুনর্নির্মিত না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই লোকদিগকে নিবৃত্ত থাকিতে, এবং যত দিন আমাহইতে কোন আজ্ঞা প্রচারিত না হয়, তত দিন ঐ নগর নির্ম্মাণ রহিত করিতে আজ্ঞা দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই লোকদিগকে নিবৃত্ত থাকিতে, এবং যত দিন আমা হইতে কোন আজ্ঞা প্রচারিত না হয়, তত দিন ঐ নগর নির্মাণ রহিত করিতে আজ্ঞা দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনারা ঐ সব লোকদের কাজ বন্ধ করবার আদেশ দিন যাতে আমার আদেশ না পাওয়া পর্যন্ত ঐ শহরটা আবার গড়ে তোলা না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনারা ঐ সব লোকদের কাজ বন্ধ করবার হুকুম দিন যাতে আমার হুকুম না পাওয়া পর্যন্ত ঐ শহরটা আবার গড়ে তোলা না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমি অনুমতি না দেওয়া পর্যন্ত ঐ নগরী পুনর্নির্মাণের কাজ বন্ধ রাখতে আদেশ জারি কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন, আমি পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা ইহুদীদের জেরুশালেম শহরের চারপাশে দেওয়াল তোলার কাজ বন্ধ করতে আদেশ করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকদেরকে থামতে এবং যতদিন না আমি কোন আদেশ দিই, ততদিন ঐ নগর তৈরী না করতে আদেশ কর৷