Ezra 4:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রহূমের শিম্শয় লেখকের ও তাদের সঙ্গী লোকদের কাছে বাদশাহ্ আর্টা-জারেক্সের পত্র পাঠ হবামাত্র তারা শীঘ্র জেরুশালেমে ইহুদীদের কাছে গিয়ে শক্তি ও বলপ্রয়োগে তাদেরকে ঐ কাজ থেকে নিবৃত্ত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রহূম ও সচিব শিম্শয়ের কাছে যে মুহূর্তে সম্রাট অর্তক্ষস্তের এই পত্রের অনুলিপি পাঠ করা হল, তারা তৎক্ষণাৎ জেরুশালেমে ইহুদিদের কাছে গেল এবং তাদের কাজ বন্ধ করতে বাধ্য করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রহূমের শিম্শয় লেখকের ও তাহাদের সঙ্গী লোকদের কাছে অর্তক্ষস্ত রাজার পত্র পাঠ হইবামাত্র তাহারা শীঘ্র যিরূশালেমে যিহূদীদের নিকটে গিয়া হস্ত ও বলপ্রয়োগে তাহাদিগকে ঐ কর্ম্ম হইতে নিবৃত্ত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রহূমের, শিম্শয় লেখকের ও তাহাদের সঙ্গী লোকদের কাছে অর্তক্ষস্ত রাজার পত্র পাঠ হইবামাত্র তাহারা শীঘ্র যিরূশালেমে যিহূদীদের নিকটে গিয়া হস্ত ও বলপ্রয়োগে তাহাদিগকে ঐ কর্ম হইতে নিবৃত্ত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা অর্তক্ষস্তের চিঠিটা রহূম, লেখক শিম্শয় ও অন্যান্য উঁচু পদের কর্মচারীদের পড়ে শোনাবার সংগে সংগে তাঁরা যিরূশালেমের যিহূদীদের কাছে গেলেন এবং জোর করে কাজ বন্ধ করতে তাদের বাধ্য করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ আর্টা-জারেক্সেসের চিঠিটা রহূম, লেখক শিম্শয় ও অন্যান্য উঁচু পদের কর্মচারীদের পড়ে শোনাবার সংগে সংগে তাঁরা জেরুজালেমের ইহুদীদের কাছে গেলেন এবং জোর করে কাজ বন্ধ করতে তাদের বাধ্য করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অর্তক্ষস্ত রাজার এই পত্র রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয় এবং তাদের সহযোগিদের কাছে পাঠ করা মাত্র তারা কালবিলম্ব না করে জেরুশালেমে গিয়ে নগরী পুনর্নির্মাণের কাজ বন্ধ করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অর্তক্ষস্তের চিঠিটির একটি অনুলিপি রহূম, শিমশয় এবং তাঁদের সঙ্গের লোকদের কাছে পড়ে শোনানো হল| তারপর ঐ ব্যক্তিরা সোজা জেরুশালেমে ইহুদীদের কাছে গেলেন এবং ইহুদীদের নির্মাণ কার্য বন্ধ করতে বাধ্য করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রহূমের, শিমশয় লেখকের ও তাদের সঙ্গী লোকেদের কাছে অর্তক্ষস্ত রাজার চিঠি পড়ার পরেই তারা খুব তাড়াতাড়ি যিরূশালেমে ইহুদীদের কাছে গিয়ে হাত ও বলপ্রয়োগ করে তাদের ঐ কাজ থামিয়ে দিল৷