Ezra 4:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জেরুশালেমের আল্লাহ্র গৃহের কাজ বন্ধ হয়ে গেল; পারস্যের বাদশাহ্ দারিয়ুসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত নির্মাণ কাজ স্থগিত থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে জেরুশালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের কাজ বন্ধ হয়ে গেল। সম্রাট দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত সেই কাজ স্তব্ধ হয়ে রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহের কার্য্য নিবৃত্ত হইল; পারস্য-রাজ দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বৎসর পর্য্যন্ত তাহা নিবৃত্ত থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহের কার্য নিবৃত্ত হইল; পারস্য-রাজ দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বৎসর পর্যন্ত তাহা নিবৃত্ত থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যিরূশালেমে ঈশ্বরের ঘরের কাজ বন্ধ হয়ে গেল; পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত তা বন্ধই রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে জেরুজালেমে আল্লাহ্র ঘরের কাজ বন্ধ হয়ে গেল; পারস্যের বাদশাহ্ দারিয়ুসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত তা বন্ধই রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের কাজ বন্ধ হয়ে গেল এবং পারস্য সম্রাট দারায়ুসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত সব কাজ বন্ধ রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফলস্বরূপ, জেরুশালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের কাজ বন্ধ হল| পারস্যের রাজা হিসেবে দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিরূশালেমে ঈশ্বরের বাড়ির কাজ থেমে গেল, পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত তা থেমে থাকলো৷