Ezra 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সরুব্বাবিল, যেশূয় ও ইসরাইলের অন্য সকল পিতৃকুলপতি তাদেরকে বললেন, আমাদের আল্লাহ্‌র উদ্দেশে গৃহ নির্মাণ করার বিষয়ে আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক নেই; কিন্তু কাইরাস বাদশাহ্‌, পারস্যের বাদশাহ্‌, আমাদেরকে যা হুকুম করেছেন, সেই অনুসারে কেবল আমরাই ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে নির্মাণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সরুব্বাবিল, যেশূয় ও অন্যান্য গোষ্ঠীপতিরা উত্তরে বললেন, “আমাদের আরাধ্য ঈশ্বরের মন্দির নির্মাণের কার্যে তোমাদের সাহায্যের কোনও প্রয়োজন নেই। পারস্য-সম্রাট কোরসের আদেশমতো ইস্রায়েলের আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর জন্য আমরা নিজেরাই এই কাজ করতে পারব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সরুব্বাবিল, যেশূয় ও ইস্রায়েলের অন্য সকল পিতৃকুলপতি তাহাদিগকে কহিলেন, আমাদের ঈশ্বরের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিবার বিষয়ে আমাদের সহিত তোমাদের সম্পর্ক নাই; কিন্তু কোরস রাজা, পারস্য-রাজ, আমাদিগকে যাহা আজ্ঞা করিয়াছেন, তদনুসারে কেবল আমরাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নির্ম্মাণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সরুব্বাবিল, যেশূয় ও ইস্রায়েলের অন্য সকল পিতৃকুলপতি তাহাদিগকে কহিলেন, আমাদের ঈশ্বরের উদ্দেশে গৃহ নির্মাণ করিবার বিষয়ে আমাদের সহিত তোমাদের সম্পর্ক নাই; কিন্তু কোরস রাজা, পারস্য-রাজ, আমাদিগকে যাহা আজ্ঞা করিয়াছেন, তদনুসারে কেবল আমরাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নির্মাণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সরুব্বাবিল, যেশূয় এবং ইস্রায়েলের অন্যান্য নেতারা বললেন, “আমাদের ঈশ্বরের উদ্দেশে ঘর তৈরী করবার কাজে আমাদের সংগে তোমাদের কোন সম্বন্ধ নেই। পারস্যের রাজা কোরসের আদেশ অনুসারে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আমরা নিজেরাই তা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সরুব্বাবিল, ইউসা এবং ইসরাইলের অন্যান্য নেতারা বললেন, “আমাদের আল্লাহ্‌র উদ্দেশে ঘর তৈরী করবার কাজে আমাদের সংগে তোমাদের কোন সম্বন্ধ নেই। পারস্যের বাদশাহ্‌ কাইরাসের হুকুম অনুসারে ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে আমরা নিজেরাই তা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরুব্বাবিল, যেশূয় এবং গোষ্ঠীপতিরা তাদের বললেন, আমাদের প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের কাজে তোমাদের যোগ দেবার কোন প্রয়োজন নেই। পারস্যের সম্রাট সাইরাসের অনুমতি আমরা পেয়েছি, আমরা নিজেরাই মন্দির তৈরী করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সরুব্বাবিল, যেশূয় ও ইস্রায়েলের অন্যান্য পিতৃকুলপতিরা তাঁদের বললেন, “না, তোমরা আমাদের সঙ্গে মন্দির নির্মাণ করতে পার না| রাজা কোরসের আদেশ অনুযায়ী ইস্রায়েলের প্রভুর মন্দির নির্মাণের কাজ একমাত্র আমরাই সম্পন্ন করতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সরুব্বাবিল, যেশূয় ও ইস্রায়েলের অন্য সবার পূর্বপুরুষদের প্রধানরা তাদেরকে বললেন, “আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে বাড়ি তৈরীর বিষয়ে আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক নেই; কিন্তু কোরস রাজা, পারস্যের রাজা আমাদেরকে যা আদেশ করেছেন, সেই অনুসারে শুধুমাত্র আমরাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে তৈরী করবো৷”