Ezra 4:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অহশ্বেরশের রাজত্বকালে, তাঁর রাজত্বের আরম্ভকালে, লোকেরা এহুদা ও জেরুশালেম-নিবাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ-পত্র লিখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্রাট অহশ্বেরশের রাজত্বের শুরুতেই তারা যিহূদা ও জেরুশালেমের লোকেদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অহশ্বেরশের রাজত্বকালে, তাঁহার রাজত্বের আরম্ভকালে, লোকেরা যিহূদা ও যিরূশালেম-নিবাসীদের বিরুদ্ধে এক অভিযোগ-পত্র লিখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অহশ্বেরশের রাজত্বকালে, তাঁহার রাজত্বের আরম্ভকালে, লোকেরা যিহূদা ও যিরূশালেম-নিবাসীদের বিরুদ্ধে এক অভিযোগ-পত্র লিখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহশ্বেরশের রাজত্বের শুরুতে সেই শত্রুরা যিহূদা ও যিরূশালেমের লোকদের বিরুদ্ধে একটা নালিশ লিখে জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জারেক্সেসের রাজত্বের শুরুতে সেই শত্রুরা এহুদা ও জেরুজালেমের লোকদের বিরুদ্ধে একটা নালিশ লিখে জানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট অহশ্বেরশের রাজত্বকালের প্রারম্ভে যিহুদীয়া ও জেরুশালেমে বসবাসকারী ইসরায়েলীদের বিরুদ্ধে স্থানীয় লোকেরা লিখিত অভিযোগ আনল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি ইহুদীদের নিবৃত্ত করার জন্য তাঁরা রাজা কোরসকে বেশ কিছু অভিযোগাত্মক চিঠিও লিখেছিলেন| অহশ্বেরশর যে বছরে পারস্যের রাজা হলেন সেই বছরে শত্রুরা তাঁকেও একটি চিঠি পাঠিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অহশ্বেরশের রাজত্বের দিন, তাঁর রাজত্ব শুরুর দিনের, লোকেরা যিহূদা ও যিরূশালেমে বসবাসকারীদের বিরুদ্ধে এক অভিযোগের চিঠি লিখল৷