Ezra 4:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আর্টা-জারেক্সের সময়ে বিশ্লাম, মিত্রদাৎ, টাবেল ও তার অন্য সঙ্গীরা পারস্যের বাদশাহ্‌ আর্টা-জারেক্সের কাছে একটি পত্র লিখল, তা অরামীয় অক্ষরে লিপিবদ্ধ ও অরামীয় ভাষায় লেখা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পারস্য-সম্রাট অর্তক্ষস্তের শাসনকালেও বিশ্লম, মিত্রদাৎ, টাবেল ও তার সহযোগীরা সম্রাট অর্তক্ষস্তের কাছে একটি পত্র লিখল। পত্রটি অরামীয় অক্ষরে ও অরামীয় ভাষায় লেখা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অর্তক্ষস্তের সময়ে বিশ্লম, মিত্রদাৎ, টাবেল ও তাহার অন্য সঙ্গীরা পারস্যের অর্তক্ষস্ত রাজার কাছে এক পত্র লিখিল, তাহা অরামীয় অক্ষরে লিপিবদ্ধ ও অরামীয় ভাষায় বিরচিত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অর্তক্ষস্তের সময়ে বিশ্লম, মিত্রদাৎ, টাবেল ও তাহার অন্য সঙ্গীরা পারস্যের অর্তক্ষস্ত রাজার কাছে এক পত্র লিখিল, তাহা অরামীয় অক্ষরে লিপিবদ্ধ ও অরামীয় ভাষায় বিরচিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পারস্যের রাজা অর্তক্ষস্তের সময়েও বিশ্লম, মিত্রদাৎ, টাবেল ও তাঁর অন্যান্য সংগীরা অর্তক্ষস্তের কাছে একটা চিঠি লিখলেন। সেই চিঠি অরামীয় ভাষায় অনুবাদ করে লেখা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পারস্যের বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের সময়েও বিশ্লম, মিত্রদাৎ, টাবেল ও তাঁর অন্যান্য সংগীরা আর্টা-জারেক্সেসের কাছে একটা চিঠি লিখলেন। সেই চিঠি আরামীয় ভাষায় অনুবাদ করে লেখা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর পারস্য সম্রাট অর্তক্ষস্তের রাজত্বকালেও বিশ্লম, মিত্রদাত, টাবেল ও তাদের সঙ্গীরা সম্রাটের কাছে আবার একটি অভিযোগপত্র লেখে, পত্রখানি অরামীয় ভাষায় লেখা হয়েছিল এবং সেটি পড়ার সময় তর্জমা করতে হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্তক্ষস্ত যখন পারস্যের রাজা হলেন, তখন এই সব ব্যক্তিরা ইহুদীদের বিরুদ্ধে নালিশ জানিয়ে তাঁকে আরেকটি চিঠি লিখেছিলেন| বিশ্লম, মিত্রদাৎ, টাবেল ও তাঁর অন্যান্য সঙ্গীরা অরামীয় ভাষায় এই চিঠি রচনা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অর্তক্ষস্তের দিনের বিশ্লম, মিত্রদাৎ, টাবেল ও তার অন্য সঙ্গীরা পারস্যের অর্তক্ষস্ত রাজার কাছে একটি চিঠি লিখল, তা অরামীয় অক্ষরে লিপিবদ্ধ ও অরামীয় ভাষা থেকে অনুবাদ করা হয়েছিল৷