Ezra 5:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হগয় নবী ও ইদ্দোর পুত্র জাকারিয়া, এই দু’জন নবী এহুদা ও জেরুশালেমের ইহুদীদের কাছে ভবিষ্যদ্বাণী তবলিগ করতে লাগলেন; ইসরাইলের আল্লাহ্র নামে তাদের কাছে ভবিষ্যদ্বাণী তবলিগ করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাববাদী সখরিয় ইস্রায়েলের সহবর্তী, তাদের আরাধ্য ঈশ্বরের নামে যিহূদা ও জেরুশালেমের ইহুদিদের কাছে প্রত্যাদেশ ঘোষণা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হগয় ভাববাদী ও ইদ্দোর পুত্র সখরিয়, এই দুই জন ভাববাদী যিহূদা ও যিরূশালেমস্থ যিহূদীদের নিকটে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন; ইস্রায়েলের ঈশ্বরের নামে তাহাদের কাছে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হগয় ভাববাদী ও ইদ্দোর পুত্র সখরিয়, এই দুই জন ভাববাদী যিহূদা ও যিরূশালেমস্থ যিহূদীদের নিকটে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন; ইস্রায়েলের ঈশ্বরের নামে তাহাদের কাছে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরে নবী হগয় এবং ইদ্দোর বংশধর নবী সখরিয় ইস্রায়েলের ঈশ্বরের নামে যিহূদা ও যিরূশালেমের যিহূদীদের কাছে ঈশ্বরের দেওয়া কথা বলতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ দারিয়ুসের রাজত্বের দ্বিতীয় বছরে নবী হগয় এবং ইদ্দোর বংশধর নবী জাকারিয়া ইসরাইলের আল্লাহ্র নামে এহুদা ও জেরুজালেমের ইহুদীদের কাছে আল্লাহ্র দেওয়া কালাম বলতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় হগয় ও ইদ্দোর পুত্র সখরিয়, এই দুই প্রবক্তা যিহুদীয়া ও জেরুশালেমের ইহুদীদের কাছে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের প্রত্যাদেশ ঘোষণা করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় হগয় ও ইদ্দোর পুত্র সখরিয় ভাববাদীদ্বয় প্রভুর নামে ভবিষ্যৎ বাণী করে জেরুশালেম ও যিহূদার লোকদের উদ্দীপিত করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হগয় ভাববাদী ও ইদ্দোরের ছেলে সখরিয়, এই দুজন ভাববাদী যিহূদা ও যিরূশালেমের ইহুদীদের কাছে ভাববাণী প্রচার করতে লাগলো; ইস্রায়েলের ঈশ্বরের নামে তাদের কাছে ভাববাণী প্রচার করতে লাগলো৷